Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রেমিকার হাতে ‘পিস্তল’ তুলে দেওয়ার ভিডিও ভাইরাল

August 9, 2025
in অন্যান্য
প্রেমিকার হাতে ‘পিস্তল’ তুলে দেওয়ার ভিডিও ভাইরাল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রেস্তোরাঁর টেবিলে বসে প্রেমিক-প্রেমিকা যুগল গল্প করার ফাঁকে একটি ‘খোলা আগ্নেয়াস্ত্র (পিস্তল)’ বের করে প্রেমিকার হাতে তুলে দেন প্রেমিক। এতে প্রেমিকা হাসিতে ফেটে পড়েন। তিনি পিস্তল নিয়ে প্রথমে তাক করেন প্রেমিকের দিকে, পরে টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও তাক করেন। এতে সবাই হাসতে থাকেন। খোলা পিস্তল নিয়ে প্রেমিক-প্রেমিকার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি সবার আলোচনায় চলে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, রেস্টুরেন্ট অস্ত্র নিয়ে খুনসুটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। তার বাড়ি পাশের মুলাইদ গ্রামে। এলাকায় তার নেতৃত্বাধীন একটি কিশোর গ্যাং দল রয়েছে।

নানা অপরাধমূলক কাজে জড়িত তার কিশোর গ্যাং দলটি। মারামারি দলবাজি অস্ত্রবাজি আর চাঁদাবাজিতে জড়িত আলিফ ও তার কিশোর গ্যাং দল। তবে এ সময় তার সঙ্গে রেস্টুরেন্টে থাকা প্রেমিকার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশে থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার সঙ্গবদ্ধ কিশোর গ্যাংটি এমন কোনো অপরাধ নাই যা তারা করে না। ছিনতাইসহ চাঁদাবাজি নিত্যদিনের কাজ ওদের। মানুষের জমি দখল থেকে শুরু করে মারামারিসহ সব অপরাধ করে আলিফ ও তার সাঙ্গপাঙ্গরা। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল।

এ বিষয়ে জানতে চােইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, এটি পুরোনো ভিডিও। কিছু দিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে আছে। তবে তার কাছে থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সহসায় কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না এটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি খেলনা। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন ওসি মহম্মদ আবদুল বারিক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১৫ আগস্ট আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক

Next Post

হঠাৎ রোহিতের সঙ্গে দেখা সাকিবের

Related Posts

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 
অন্যান্য

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
অন্যান্য

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

Next Post
হঠাৎ রোহিতের সঙ্গে দেখা সাকিবের

হঠাৎ রোহিতের সঙ্গে দেখা সাকিবের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 August 2025

প্রেমিকার হাতে ‘পিস্তল’ তুলে দেওয়ার ভিডিও ভাইরাল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার