Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না: বাঁধন

August 18, 2025
in বিনোদন
শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না: বাঁধন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক:

গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে গণপিটুনির শিকার হয়েছেন আজিজুর রহমান নামের এক রিকশাচালক। শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে জনরোষে শিকার হন। জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয়।

গতকাল (১৬ আগস্ট) শনিবার জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে আজিজুর রহমানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

এ ঘটনায় নিজের ফেসবুকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘আপনাদের কে অধিকার দিয়েছে মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করার? শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না— দেখেছ তো শেষ পর্যন্ত তাঁর কী পরিণতি হয়েছে? তাঁর পতনের পর ভেবেছিলাম মানুষ একটা শিক্ষা নেবে। কিন্তু না, সেই একই আচারণ এখনও রয়ে গেছে।

এরপর তিনি যোগ করেন, ‘তোমরা বলে দেওয়ার কে, মানুষ কাকে সমর্থন করবে? আর কাকে সমর্থন করবে না? কারও উপর আপনাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার নেই। মানুষের নিজস্ব বিবেক, বিচার-বুদ্ধি আছে। কেউ যদি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে চায় সেটা তাঁর নিজস্ব অধিকার। সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার নেই। কারও শ্রদ্ধা জানানোকে ‘ভুল’ বলে দাগিয়ে দেবেন না। আপনার নিজের মতের সঙ্গে মিলছে না বলে তাঁদের খারাপ বলার চেষ্টা করবেন না।’

তিনি আরও বলেন, “একটা কথা বলি—আপনাদে সস্তা মানসিকতা দেখে হাসি পায়। একসময় গুজব উঠেছিল, ‘আমি জুলাই বিদ্রোহের সময় ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা পেয়েছি। আর এখন শোনা যাচ্ছে, আমরা নাকি শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য মাত্র ২০,০০০ টাকা পেয়েছি! কী হাস্যকর! ২০০ কোটি থেকে ২০ হাজার? সত্যিই কি কেউ এত বড় ঝুঁকি নেয় সামান্য কয়টা টাকার জন্য?”

কথার সূত্র ধরে বাঁধন আরও বলেন, ‘ভালো করে বুঝে রাখেন: এখন মিথ্যা দিয়ে, সস্তা গুজব, হুমকি দিয়ে মানুষকে পরিচালনা করা যায় না।সময় বদলেছে। সোশ্যাল মিডিয়া আছে। বিশ্বায়ন হয়েছে। মানুষ এখন চোখকান খোলা রাখে। তোমাদের নাটক তাঁরা বুঝে ফেলেছে। একজন সত্যিকারের নেতা মানুষকে নিয়ন্ত্রণ করে না, অনুপ্রাণিত করে। তাঁরা কণ্ঠরোধ করে না, কথা শোনে। তারা গুজব ছড়ায় না, বিশ্বাস গড়ে তোলে।’

অভিনেত্রী যোগ করেন, ‘ক্ষমতার মোহে বুঁদ হয়ে থাকবেন না। ভাবতে যাবেন না, এখনও মানুষকে নাড়িয়ে-চাড়িয়ে চালাতে পারেন। বহু আগেই সেই সুতো কেটে গেছে। জেগে ওঠো, নয়তো ইতিহাস আরও কঠোরভাবে তোমাকে শিক্ষা দেবে।’

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘একজন সত্যিকারের নেতা হন। একজন মানবিক মানুষ হন। নইলে, শেষমেশ আপনিও শেখ হাসিনার আরেকটা ব্যর্থ প্রতিলিপি হয়ে উঠবেন। বিশ্বাস করেন সেই ট্র্যাজেডির সিক্যুয়েলের প্রয়োজন নেই।’

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে

Next Post

ট্রাম্প বলেছেন, জেলেনস্কি যদি চান যুদ্ধ বন্ধ করতে পারেন

Related Posts

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার
বিনোদন

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস
বিনোদন

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!
বিনোদন

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

Next Post
ট্রাম্প বলেছেন, জেলেনস্কি যদি চান যুদ্ধ বন্ধ করতে পারেন

ট্রাম্প বলেছেন, জেলেনস্কি যদি চান যুদ্ধ বন্ধ করতে পারেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 August 2025

শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না: বাঁধন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার