Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

August 23, 2025
in খেলা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
আরব আমিরাতের মাটিতে সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে। যার জন্য একে একে দল ঘোষণা করছে প্রতিযোগী দেশগুলো। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার এশিয়া কাপের জন্য বাংলাদেশ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। বিসিবির স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে ফেরানো হয়েছে, বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

তিন বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। যার অধীনে ‘এ’ দল বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এ ছাড়া প্রায় দুই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান। এদিকে, মিরাজ ছাড়াও এশিয়া কাপের দলে নেই ফরম্যাটটিতে সর্বশেষ সিরিজের দলে থাকা ওপেনার নাঈম শেখ। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে অনুপস্থিত সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’রও জায়গা মেলেনি।

এশিয়া কাপের আগে বাংলাদেশ ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওই সিরিজ থেকে আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন মিরাজ। এশিয়া কাপের মূল স্কোয়াডে না থাকলেও, তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পাঁচজনের তালিকায় রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেলেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

বাংলাদেশের এশিয়া কাপের দলে তৃতীয় ওপেনার কে হবেন তা নিয়ে আলোচনা ছিল। যেখানে সৌম্য ছাড়াও ‘এ’ দলের হয়ে ভালো খেলা জিসান আলম ও নাঈমের শেখের নাম আসে। তবে এগিয়ে ছিলেন সৌম্য ও জিসান। তবে সেই পথে হাঁটেনি বিসিবি। ওপেনার হিসেবে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনই আছেন মূল দলে। এ ছাড়া অধিনায়ক লিটন দাসও ওপেন কিংবা ওয়ান ডাউন যেকোনো জায়গায় খেলতে পারবেন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলির সঙ্গে সোহান ও সাইফ আছেনরা থাকছেন বাড়তি অপশন হিসেবে। ফিনিশিংয়ে দক্ষতার পরিচয় দেওয়া শামীম হোসেন পাটোয়ারি আছেন তারপর।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সব ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

Next Post

ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ দুই সপ্তাহের মধ্যে: সিইসি

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ দুই সপ্তাহের মধ্যে: সিইসি

ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ দুই সপ্তাহের মধ্যে: সিইসি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 August 2025

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার