Wednesday, September 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

August 31, 2025
in রাজনীতি
নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে তিনি নুরের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানতে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়া নুরের চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

শায়রুল বলেন, “হামলায় আহত নুরুল হক নুরের শারীরিক অবস্থার বিষয়ে খালেদা জিয়া সার্বক্ষণিক খোঁজ রাখছেন। তিনি মনে করেন, এ ধরনের হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়।”

খালেদা জিয়া নুরুল হক নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া করেন।

রাজধানীর বিজয় নগরে এক কর্মসূচিতে যোগ দিতে গেলে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নুরের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, বিরোধী মত দমন করতে পরিকল্পিতভাবেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

Next Post

একসঙ্গে ৫০০ সাংবাদিকের চাকরি কেড়ে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related Posts

আলোচনায় একযোগে ৩৪ এমপির বিদেশ সফর
রাজনীতি

আলোচনায় একযোগে ৩৪ এমপির বিদেশ সফর

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী
রাজনীতি

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

সেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজনীতি

সেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

Next Post
একসঙ্গে ৫০০ সাংবাদিকের চাকরি কেড়ে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

একসঙ্গে ৫০০ সাংবাদিকের চাকরি কেড়ে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

জ্বালানির দাম বাড়তেই নাজেহাল নিম্নআয়ের মানুষ

জ্বালানির দাম বাড়তেই নাজেহাল নিম্নআয়ের মানুষ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উশুতে জিন্নাতের পদক নিশ্চিত, সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ

উশুতে জিন্নাতের পদক নিশ্চিত, সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ

এমপি গাজী নজরুলের মামলা ডিবিতে হস্তান্তর

এমপি গাজী নজরুলের মামলা ডিবিতে হস্তান্তর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 August 2025

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার