Thursday, July 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত

September 7, 2025
in স্বাস্থ্য
ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে সালমা বেগম (৩৮) নামে এক রোগী আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সালমা বেগম জানান, গত মঙ্গলবার কানের পর্দা ফেটে যাওয়ায় নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হই। কিন্তু ওয়ার্ডে সিট না থাকায় বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলাম। সকালে হঠাৎ আমার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে আমার ডান পায়ে প্রচণ্ড ব্যথা পাই।

তিনি আরও জানান, তাদের বাসা পুরান ঢাকার চকবাজার থানার নাজিম উদ্দিন রোড এলাকায়।

আহত সালমা বেগমের মেয়ে মনি বলেন, সকালে খবর পাই, আমার মায়ের ওপর ছাদের পলেস্তারা ভেঙে পড়েছে। তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন।পাশের বেডের রোগীর স্বজন ইয়াসিন আলী বলেন, সালমা বেগম আমার বেডের পাশে চিকিৎসা নিচ্ছিলেন। আমি সকালে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে দেখি উনি আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, সকালে ডিউটিতে এসে দেখি ছাদের পলেস্তারা ভেঙে এক রোগীর ওপর পড়ে গেছে। ওই রোগীর পায়ে মারাত্মক ব্যথা পেয়েছে। ভবনটি ১৯৪৬ সালে নির্মিত। এর আগেও এই ওয়ার্ডে ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বলেন, ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খুলে পড়ে কেউ আহত হয়েছে কি না, বিষয়টি আমার জানা নেই।

ঘটনার বিষয়ে একাধিকবার ফোন করলেও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ফোন ধরেননি। এমনকি তাকে মেসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিসিএস পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

Next Post

বাংলাদেশের আকাশে একসঙ্গে পূর্ণিমা ও ব্লাড মুন, স্থায়ী হবে যতক্ষণ

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
স্বাস্থ্য

ডেঙ্গুতে এবার একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

Next Post
বাংলাদেশের আকাশে একসঙ্গে পূর্ণিমা ও ব্লাড মুন, স্থায়ী হবে যতক্ষণ

বাংলাদেশের আকাশে একসঙ্গে পূর্ণিমা ও ব্লাড মুন, স্থায়ী হবে যতক্ষণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 September 2025

ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা পড়ে রোগী আহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার