Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

September 19, 2025
in জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এমনটি রাষ্ট্রদূতকে জানিয়ে অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনাও আলোচনায় আসে। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একসঙ্গে অনেক কিছু নির্মাণ ও শেখার সুযোগ সৃষ্টি করতে পারি।
রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস বর্তমানে কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। তিনি জানান, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

এ সময় তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন যে আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে।

রাষ্ট্রদূত বোমেল সংকটটির তাৎপর্য স্বীকার করে বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগের দাবি রাখে। তবে তিনি উল্লেখ করেন, চলমান অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Previous Post

ফের বিজ্ঞাপনে শাকিব খান

Next Post

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান

Related Posts

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী
জাতীয়

সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না: প্রধানমন্ত্রী

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা
জাতীয়

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

Next Post
বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান

বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার