Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

October 1, 2025
in সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ যানজটে বিকেল পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়। মাত্র ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লেগেছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। যানজটের কারণে যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয়দের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চিটাগাং রোডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় ছিল উপচেপড়া। বাস সংকট ও দীর্ঘ যানজটের কারণে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের কার্যকর উপস্থিতি নেই। ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “সকাল ৯টা থেকে আটকে ছিলাম মাত্র ২০ কিলোমিটার যেতে বিকেল ৩টা বেজেছে। পুলিশ দায়িত্ব পালন করছে না।” আরেক যাত্রী জানান, দুপুর পর্যন্ত কাঁচপুর পার হতে পারেননি। তার অভিযোগ, ছোট গাড়ি, ট্রাক সব একত্র হয়ে বিশাল যানজট তৈরি করেছে, কিন্তু কেউ নিয়ন্ত্রণ করছে না।

হাইওয়ে পুলিশ গণমাধ্যমকে জানায়, দুর্গাপূজার ছুটিতে গ্রামে যাওয়া মানুষের ঢল ও খারাপ সড়কের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, ‘সোনারগাঁয়ের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যানজট ছড়িয়ে পড়ে, তবে এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।’

যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন, ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে খাবার ও পানি শেষ হয়ে গেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। চট্টগ্রামগামী যাত্রী সেলিম আহমেদ বলেন, “আমরা পাঁচ ঘণ্টা ধরে বাসে বসে আছি। খাওয়ার কিছু নেই। পুলিশ কোথায় ছিল কেউ জানে না।”

মহাসড়কের পাশে থাকা দোকানদার ও হকাররা জানান, দীর্ঘ যানজটের কারণে ব্যবসা ব্যাহত হচ্ছে। কাউন্টার মালিকরা মনে করছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। সড়ক সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া দীর্ঘ যানজট এড়ানো সম্ভব নয়।

নোয়াখালীগামী যাত্রী মারুফ খন্দকার বলেন, “কোনো জরুরি অবস্থায় আমরা কীভাবে চলব? শিশুদের খাবার শেষ, অনেকের ওষুধ নেই। এই ভোগান্তি গ্রহণযোগ্য নয়।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬০

Next Post

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

Related Posts

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার
আইন ও অপরাধ

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ
সারাদেশ

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
সারাদেশ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

Next Post
প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: তারেক রহমান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 October 2025

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার