Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নতুন করে গাজায় যাচ্ছে আরও ১১ জাহাজ

October 3, 2025
in আন্তর্জাতিক
নতুন করে গাজায় যাচ্ছে আরও ১১ জাহাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরীয় অবরুদ্ধ ভূখণ্ড গাজার ২৪ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি অবরোধ ভাঙতে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজের বহর।

আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, এই বহরে প্রায় ১০০ জন মানবাধিকারকর্মী ও যাত্রী রয়েছেন। এই বহরের একটি জাহাজে আছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম।

২০০৮ সাল থেকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় মানবিক সহায়তা পাঠানো এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ব দরবারে তুলে ধরতে একাধিক মিশন পরিচালনা করে আসছে।

এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, এই নতুন বহরের যাত্রা শুরু হয়েছে গত ২৫ সেপ্টেম্বর ইতালি থেকে। সেদিন ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি জাহাজ ইতালির অটরান্টো বন্দর থেকে যাত্রা করে। এরপর ৩০ সেপ্টেম্বর ‘কনসায়েন্স’ নামে আরও একটি জাহাজ তাদের সঙ্গে যোগ দেয়। আশা করা হচ্ছে, ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরও আটটি ছোট জাহাজের একটি বহর খুব শিগগিরই এই যাত্রায় শামিল হবে। এরপর মোট ১১টি জাহাজের বহর একসঙ্গে গাজা অভিমুখে যাত্রা করবে।

এই বহরের অন্যতম জাহাজ ‘কনসায়েন্স’-এ আছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া খ্যাতিমান আলোকচিত্রী ও অধিকারকর্মী শহিদুল আলম।

আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ফেসবুকের একটি ভিডিও বার্তায় শহিদুল আলম নিশ্চিত করেছেন যে, কনসায়েন্স এই বহরের মধ্যে সবচেয়ে বড় জাহাজ এবং তাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা যোগ দেবে। তিনি জানান, তারা আজ ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছেন।

প্রায় ১৮ বছর ধরে অবরুদ্ধ গাজায় ২৪ লাখ মানুষের জীবন বিপর্যস্ত। গত প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালানোর পাশাপাশি ভূমধ্যসাগর পাড়ের এই ছোট্ট ভূখণ্ডটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এর ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি।

এর আগেও মানবিক সহায়তা নিয়ে গাজামুখী জাহাজে বাধা দিয়েছে ইসরায়েল। গত মাসের শুরুর দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহর গাজার উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী সেই বহরের ৪৪টি জাহাজের পাশাপাশি ৫০০ জনেরও বেশি কর্মীকে গ্রেপ্তার করে। অতীতেও ইসরায়েল গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রী বহিষ্কার ও পণ্য জব্দ করেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এবার পাকিস্তানকে ‘একেবারে মুছে ফেলার হুমকি’ দিলেন ভারতের সেনাপ্রধান

Next Post

অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

Related Posts

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
আন্তর্জাতিক

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

Next Post
অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া সেই লিটু গ্রেপ্তার

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 October 2025

নতুন করে গাজায় যাচ্ছে আরও ১১ জাহাজ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার