Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জোবাইদা ও জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তারেক

October 6, 2025
in রাজনীতি
জোবাইদা ও জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তারেক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি বর্তমান রাজনৈতিক ইস্যু, তার দেশে ফেরা, নির্বাচন ও ভবিষ্যতের রাজনীতি নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে নিজের পরিবারের রাজনীতিতে আসা না আসা নিয়েও কথা বলেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটি প্রকাশ করে বিবিসি বাংলা। আন্তর্জাতিক গণমাধ্যমটির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।

জিয়াউর রহমানের পর বিএনপির হাল ধরেছেন খালেদা জিয়া। তিনি অসুস্থ হয়ে পড়লে বিএনপির হাল ধরেন তারেক রহমান। তিনিই এখন দলটির সাংগঠনিক প্রধানের ভূমিকায়। তারেক রহমানের পর বৃহৎ এই দলের হাল কে ধরবেন? জিয়া পরিবার থেকে কেউ, নাকি দলের অন্য কেউ? বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে?

এ বিষয়ে তারেক রহমান বলেন, দেখুন বিষয়টিকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি। দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে। একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা-মায়ের মতন ভালো লয়ার (আইনজীবী) হয় অথবা হয় না।

রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে। সবাই কি ভালো করেছে? সবাই ভালো করেনি। কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো।

আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন, তাহলে এভাবে আমি বলব যে, দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন দেশে রাজনীতি যারা করেন বিগত ১৭ বছরে দেখেছি। তার আগেও আমরা দেখেছি রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হন। মিথ্যে মামলার শিকার হন। আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। জেল জুলুম খেটেছে। ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র।

তারেক রহমান বলেন, আপনি কি বলতে পারবেন এর কোনটার মধ্যে দিয়ে আমি যাইনি? এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি। প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি। যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনও কখনও আমাকে সহ্য করতে হয়। জেল জুলুম খেটেছি আমি। বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সবকিছুর ভিতর দিয়েই আমি পেরিয়ে এসেছি।

কাজেই এইজন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতি পরিবারকরণ হয় না। এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দেবে।

তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসার গুঞ্জন শোনা যায়।  বিবিসি বাংলা জানতে চায়—আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা আছে। আলোচনা হয় কিন্তু রাজনীতিতে। তো এ ধরনের কি কোনও সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে?

এ বিষয়ে তারেক রহমান কৌশলী উত্তর দেন। বলেন, আমি ওই যে বললাম সময় পরিস্থিতি বলে দেবে ওটা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Next Post

বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

Related Posts

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি
রাজনীতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
রাজনীতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

Next Post
বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অ্যাটর্নি জেনারেলকে হুমকি

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 October 2025

জোবাইদা ও জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন তারেক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার