Sunday, May 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফিল্মফেয়ারে আলিয়া ভাটের ধারাবাহিক জয় নিয়ে সমালোচনার ঝড়

October 12, 2025
in বিনোদন
ফিল্মফেয়ারে আলিয়া ভাটের ধারাবাহিক জয় নিয়ে সমালোচনার ঝড়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
সদ্য অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই বছর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন আলিয়া ভাট, তাঁর অভিনীত ‘জিগরা’ সিনেমার জন্য। এটি আলিয়ার ক্যারিয়ারে ছয়বার সেরা অভিনেত্রীর খেতাব জেতার কৃতিত্ব অর্জন, যা তাঁকে নূতন ও কাজলকে পেছনে ফেলে এক অনন্য সাফল্য এনে দিয়েছে। এর মাধ্যমে আলিয়া একটানা তিন বছর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন।

 

তবে আলিয়ার এই সাফল্যের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বিতর্কের ঝড়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আলিয়ার ধারাবাহিক পুরস্কার জয়কে কেন্দ্র করে সমালোচনা করেছেন। এক শ্রেণির দর্শক মনে করছেন, আলিয়ার পুরস্কারের এমন ধারাবাহিকতা বলিউডের স্বজনপ্রীতির সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে। বিশেষত, এবারের পুরস্কারের পর কিছু সমালোচক মন্তব্য করেছেন যে, এতবার পুরস্কৃত হলেও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এই বছর মনে হয়েছিল অন্য কেউ জিতবে, কিন্তু আবারও আলিয়া!

অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ারই আর দরকার নেই, ফিল্মফেয়ারকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত যে আলিয়া ভাট আজীবন বিজয়ী।

এমন বিতর্কের মধ্যে আলিয়া ভাট এখনও কোনো মন্তব্য করেননি। গত বছরেও তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন।

এদিকে, আলিয়ার অভিনীত সিনেমা ‘জিগরা’ মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবির গল্প ভাইয়ের জন্য বোনের ভালোবাসা নিয়ে, যা পরিচালনা করেছেন ভাসান বালা এবং প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন। একইসাথে, এই সিনেমাটি প্রযোজনা করেছে আলিয়ার নিজস্ব প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনস।

তবে, ছবিটি সমালোচকদের কাছ থেকে একসাথে প্রশংসা এবং নিন্দা দুটোই পেয়েছে এবং বক্স অফিসেও তেমন সাড়া ফেলতে পারেনি।

Previous Post

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

Next Post

কলিজা ছিঁড়ে ফেলার যে ব্যাখ্যা দিলেন সারজিস

Related Posts

চেন্নাইয়ে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি
বিনোদন

রোববার ফিরছে কারিনার মরদেহ

কারিনা কায়সার মারা গেছেন
বিনোদন

কারিনা কায়সার মারা গেছেন

ঈদে আসছে অপূর্ব-নিহার ‘মায়াপাখি’
বিনোদন

ঈদে আসছে অপূর্ব-নিহার ‘মায়াপাখি’

Next Post
কলিজা ছিঁড়ে ফেলার যে ব্যাখ্যা দিলেন সারজিস

কলিজা ছিঁড়ে ফেলার যে ব্যাখ্যা দিলেন সারজিস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী একটা অমানুষের দল : রাশেদ খাঁন

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

পদ্মায় ভেসে উঠলো আসামি ফোরকানের মরদেহ

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

জাতীয় অ‍্যাথলেটিক্সে অংশ নেবেন ৪১০ প্রতিযোগি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার