Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, রুপার দামও সর্বকালের শীর্ষে

October 13, 2025
in অর্থ-বাণিজ্য
বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, রুপার দামও সর্বকালের শীর্ষে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাজারে সোনার দাম আবারও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি আস্থা বাড়িয়েছে। একইসঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের শীর্ষে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। যা চলতি সেশনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলারে পৌঁছেছিল।

পাশাপাশি ফিউচার মার্কেটেও ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে সোনার দাম। এই বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলারে।

এদিকে একই কারণে সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশেও গত ৮ অক্টোবর সোনা ও রূপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরি প্রতি সোনার দাম ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার দাম ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।

 

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি সোনার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।

অন্যদিকে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৯৮১ টাকা। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৫৬ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে: ড. ইউনূস

Next Post

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

Related Posts

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

Next Post
ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

আইফোনে পানি ঢুকলে কী করবেন?

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

কোম নগড়ে খামেনির শোকযাত্রায় জনস্রোত

দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে

দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে

পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান

পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 October 2025

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, রুপার দামও সর্বকালের শীর্ষে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার