Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এমন গরম কত দিন, জানাল আবহাওয়া অফিস

October 19, 2025
in অন্যান্য
এমন গরম কত দিন, জানাল আবহাওয়া অফিস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই বৃষ্টিহীন আকাশে তীব্র রোদ ও গরমে নাজেহাল শহরবাসী। আজও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর আকাশে হালকা মেঘ থাকলেও গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, যা রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, তাপমাত্রা এভাবে আরও বাড়তে পারে সপ্তাহজুড়ে। তবে এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানা গেছে। এটি নিম্নচাপেও পরিণত হতে পারে। তাতে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে তাপমাত্রা। তবে এর জন্য অন্তত সপ্তাহখানেকের অপেক্ষা করতে হবে।

চলতি অক্টোবর শুরু হয় বৃষ্টি দিয়ে। ওই সময় সৃষ্ট নিম্নচাপে দেশজুড়ে ব্যাপক বৃষ্টি হয়। আশ্বিনের গুমোট ভাব তাতে কমে। চলতি মাসের মাঝামাঝি সময়জুড়ে কমবেশি বৃষ্টি হয়েছে। তবে প্রায় পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি কমে গেছে। বৃষ্টি হলেও এর পরিমাণ অনেক কম।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, এর মধ্যে গতকাল মাত্র চারটি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে, ৬ মিলিমিটার। আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। আর এই কম বৃষ্টির জন্যই গরম বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার সকালে গণমাধ্যমকে বলেন, সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একে বৃষ্টি নেই, এর মধ্যে আবার লঘুচাপের এই পরিস্থিতির জন্য তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও বলেন, তাপমাত্রা কমার সম্ভাবনা এখন কম। সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে খুব বেশি পড়বে, তার সম্ভাবনা কম। তবে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কমতে পারে। আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন

Next Post

২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

Related Posts

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
অন্যান্য

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী
অন্যান্য

শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭১ যাত্রী

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
অন্যান্য

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

Next Post
২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

নতুন দায়িত্বে আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি

নতুন দায়িত্বে আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 October 2025

এমন গরম কত দিন, জানাল আবহাওয়া অফিস

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার