Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কারিগরি শিক্ষার্থীদের তেজগাঁও সড়ক অবরোধ, রাস্তায় তীব্র যানজট

September 9, 2024
in অন্যান্য
কারিগরি শিক্ষার্থীদের তেজগাঁও সড়ক অবরোধ, রাস্তায় তীব্র যানজট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।

অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানান, ওসি গাজী শামীমুর রহমান। যারা অবরোধ করেছেন তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সোমবার দুপুর ১২টা থেকে বেলা সোয়া ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে। গুগল ম্যাপে এই রাস্তার পুরোটাই লাল দেখা গেছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলো লাল হয়ে রয়েছে। অর্থাৎ সড়ক অবরোধ করায় এসব রাস্তায় যানজট তীব্র।

শিক্ষার্থীদের ছয় দফা হলো—

২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে।

উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে—এসব তাদের দাবিতে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শিল্পীদের কাজ শিল্পচর্চা, রাজনীতি নয়: মম

Next Post

যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল

Related Posts

ঢাকায় কেমন গরম পড়বে জানালো আবহাওয়া অধিদপ্তর
অন্যান্য

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

ঢাকাসহ ৩৪ জেলায় গরম নিয়ে দুঃসংবাদ
অন্যান্য

ঢাকাসহ ৩৪ জেলায় গরম নিয়ে দুঃসংবাদ

মে মাসে মব সহিংসতায় ৩২ জনের মৃত্যু: এমএসএফ
অন্যান্য

মে মাসে মব সহিংসতায় ৩২ জনের মৃত্যু: এমএসএফ

Next Post
যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল

যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 September 2024

কারিগরি শিক্ষার্থীদের তেজগাঁও সড়ক অবরোধ, রাস্তায় তীব্র যানজট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার