Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘শাপলা কলি’ প্রতীক মেনে নেবে এনসিপি

November 2, 2025
in রাজনীতি
‘শাপলা কলি’ প্রতীক মেনে নেবে এনসিপি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ‘শাপলা কলি’ প্রতীক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেনে নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা।

রোববার (০২ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৩টায় তার দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলি সহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে বলেনও জানান তিনি।

প্রতীকের জন্য গণবিজ্ঞপ্তি জারির দাবি

এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা তাদের প্রতীক হিসেবে ‘শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি’ বেছে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।

সংশ্লিষ্টরা জানান, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এ বৈঠক হচ্ছে। বার বার দাবি করলেও ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে এনসিপি রয়েছে, দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়ার চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র, বিজয়ী হলেন যারা

Next Post

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

Related Posts

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম
রাজনীতি

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ
রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ
রাজনীতি

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

Next Post
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়

পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 November 2025

‘শাপলা কলি’ প্রতীক মেনে নেবে এনসিপি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার