Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফিলিস্তিনে মুসলিমদের জন্য বন্ধ ইব্রাহিমি মসজিদ, কারফিউ জারি

November 16, 2025
in আন্তর্জাতিক
ফিলিস্তিনে মুসলিমদের জন্য বন্ধ ইব্রাহিমি মসজিদ, কারফিউ জারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে পুরোনো শহরজুড়ে আরোপ করা হয়েছে কড়া কারফিউ। মূলত অবৈধ বসতি স্থাপনকারীদের ইহুদি উৎসব পালনের সুযোগ দিতেই এই পদক্ষেপ। শনিবার(১৬ নভেম্বর) রাতে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়।

স্থানীয় কর্মীরা জানান, অবৈধ ইসরায়েলি বসতকারীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে ইব্রাহিমি মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের আনাদোলুকে জানান, শুক্রবার সকাল থেকেই পুরোনো শহরের বিভিন্ন এলাকায় এই কারফিউ জারি রয়েছে।

ইসরায়েলি বাহিনী পুরোনো শহরে প্রবেশের পথগুলো বন্ধ করে দিয়েছে এবং যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এর ফলে অনেক ফিলিস্তিনি বাসিন্দা নিজ ঘরেও ফিরতে পারেননি এবং হেবরনের অন্য এলাকায় স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

জাবের জানান, শুক্রবার রাত ও শনিবার সকাল— দুই দফায় শত শত অবৈধ বসতকারী ভারী সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরোনো শহরে ঢুকে রাস্তায় উসকানিমূলক শোভাযাত্রা করেছে। তিনি বলেন, এই কারফিউ আসলে ইব্রাহিমি মসজিদের বাকি অংশ পুরোপুরি দখলে নেওয়ার এবং সেটিকে সিনাগগে রূপান্তরের ইসরায়েলি প্রচেষ্টার অংশ।

হেবরনের পুরোনো শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদটি এখন পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। ১৯৯৪ সালে এক অবৈধ বসতকারীর হাতে ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে দুই ভাগে ভাগ করে: ৬৩ শতাংশ ইহুদিদের উপাসনার জন্য এবং ৩৭ শতাংশ মুসলিমদের জন্য। ইহুদিদের বরাদ্দ অংশে মসজিদের আজান দেওয়ার ঘরটিও রয়েছে।

ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ২০২৫ সালের শুরু থেকে প্রায় প্রতিদিনই ইব্রাহিমি মসজিদের সুক গেট এবং পূর্ব দিকের প্রধান গেট বন্ধ রাখছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিমানবন্দর রেলস্টেশনে ককটেল ফাটাল দুর্বৃত্তরা

Next Post

ময়মনসিংহে কভার্ড ভ্যানে আগুন

Related Posts

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আন্তর্জাতিক

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা
আন্তর্জাতিক

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

Next Post
ময়মনসিংহে কভার্ড ভ্যানে আগুন

ময়মনসিংহে কভার্ড ভ্যানে আগুন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 November 2025

ফিলিস্তিনে মুসলিমদের জন্য বন্ধ ইব্রাহিমি মসজিদ, কারফিউ জারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার