Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্বকাপের আগে ১৬টি ম্যাচ খেলবেন মেসি

November 24, 2025
in খেলা
বিশ্বকাপের আগে ১৬টি ম্যাচ খেলবেন মেসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ শুরু হতে আর সাত মাসও বাকি নেই। জাতীয় দল, খেলোয়াড়, সংশ্লিষ্ট ক্লাব—সবাই এখন বিশ্বকাপের প্রস্তুতি আর পরিকল্পনা গোছাচ্ছে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিও খেলোয়াড়দের ২০২৬ সালের সূচি দিয়ে দিয়েছে। ফলে লিওনেল মেসি এখন ভালো করে জানেন, বিশ্বকাপ পর্যন্ত তার পথটা কেমন হবে।

সম্ভাব্য ফাইনাল এবং আর্জেন্টিনার অন্য প্রস্তুতি ম্যাচগুলো বাদ দিলেও মেসি নিশ্চিতভাবে বিশ্বকাপের আগে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলবেন। এর মধ্যে ১৫টি ইন্টার মায়ামির হয়ে এবং ১টি আর্জেন্টিনার হয়ে। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন ২০২৬ তারিখ থেকে।

২০২৬ সালে ইন্টার মায়ামির সবচেয়ে বড় ঘটনা হবে ‘৪ এপ্রিল’ মায়ামি ফ্রিডম পার্কের উদ্বোধন। ওই দিন টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ শেষে ঘরে ফিরে অস্টিনের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি, এবং নতুন স্টেডিয়ামের উদ্বোধন হবে ওই ম্যাচেই।messi

আরেকটি উল্লেখযোগ্য মুহূর্ত হবে ২০ সেপ্টেম্বর, যেদিন এমএলএসের নতুন সদস্য সান দিয়েগোর বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। লিগ কর্তৃপক্ষ মহাদেশীয় প্রতিযোগিতা আর বিশ্বকাপকে সামনে রেখে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্ট-সংক্রান্ত বিরতির সময়সূচিও জানিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি থেকে মে—এই সময়ে ইন্টার মায়ামি খেলবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) বিশ্বকাপের আগে তাদের সম্ভাব্য ম্যাচগুলোর তারিখ জেনে গেছে। ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে স্পেনের বিপক্ষে হবে ফাইনালিসিমা, সম্ভাব্য ভেন্যু লুসাইল। আর জুনের প্রথম সপ্তাহে ১১ জুনের প্রথম ম্যাচের আগে এক-দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ রাখার কথা রয়েছে। বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর।

আপাতত আর্জেন্টাইন অধিনায়কের সব মনোযোগ এমএলএস কনফারেন্সে। সিনসিনাটির বিপক্ষে আজ ভোরে হয়ে যাওয়া সেমিফাইনালে যদি মায়ামি জিতে গিয়ে থাকে, তাহলে খেলবে ২৯ নভেম্বরের ফাইনালে। সেটাও জিততে পারলে ৬ ডিসেম্বর খেলবে এমএলএস কাপের ফাইনালে।

এছাড়া এপ্রিল মাসটা ইন্টার মায়ামির বেশ ব্যস্ততায় কাটবে। পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে তারা ১৮ এপ্রিল কলোরাডো এবং ২২ এপ্রিল উটাহ যাবে। এই দুটি মাঠই বেশ উঁচুতে এবং সেখানকার আবহাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাউল আবুল সরকারকে গ্রেপ্তারে নিন্দা, ২৫৮ নাগরিকের বিবৃতি

Next Post

বিশেষ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

Related Posts

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা
খেলা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
খেলা

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
খেলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

Next Post
বিশেষ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

বিশেষ প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 November 2025

বিশ্বকাপের আগে ১৬টি ম্যাচ খেলবেন মেসি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার