Tuesday, June 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কড়াইল বস্তিতে এখনও বের হচ্ছে ধোঁয়া, ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী

November 26, 2025
in জাতীয়
কড়াইল বস্তিতে এখনও বের হচ্ছে ধোঁয়া, ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
টানা পাঁচ ঘণ্টা চেষ্টার পর গতকাল রাত ১০টায় রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আসার ১২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপের বিশাল এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই সঙ্গে প্রায় দেড় হাজার ঘরের ছাই ও পোড়া টিনের স্তূপের মধ্যে শেষ সম্বলটুকুও খুঁজে বের করার জন্য ভিড় করছেন হাজারো মানুষ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে কড়াইল বস্তি এলাকা ঘুরে দেখা যায়, বস্তির বিশাল একটি অংশ এখন পোড়া কাঠ, টিন ও ছাইয়ের বিশাল স্তূপ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও সেই স্তূপের বিভিন্ন স্থান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। পোড়া ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করেছেন ক্ষতিগ্রস্তরা।

তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই ছাইয়ের ভেতরে নিজেদের শেষ সম্বলটুকু খোঁজার মরিয়া চেষ্টা করছেন। আবার অনেকই পোড়া মালামালের মধ্যে হাতড়ে বেড়াচ্ছেন অবশিষ্ট কোনো মূল্যবান জিনিস।আব্দুল হান্নান নামে এক ব্যক্তি বলেন, আমার কাপড়-চোপড় সব পুড়ছে, এখন এই ভিজে যাওয়া কম্বলই ভরসা। খুঁজে দেখছি কিছু পাওয়া যায় কি না।

অন্যদিকে, কড়াইল বস্তির আশপাশের প্রবেশ মুখগুলোতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির বৌবাজারের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও, সরু পথ ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে মারাত্মক বেগ পেতে হয়। এলাকার লেক থেকে পাইপ টেনে এনে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে’

Next Post

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি

Related Posts

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন
জাতীয়

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী
জাতীয়

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি
জাতীয়

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

Next Post
এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী

১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 November 2025

কড়াইল বস্তিতে এখনও বের হচ্ছে ধোঁয়া, ধ্বংসস্তূপে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার