Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের পোস্ট, সামনে এলো নতুন তথ্য!

December 4, 2025
in আন্তর্জাতিক
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের পোস্ট, সামনে এলো নতুন তথ্য!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তজার্তিক ডেস্ক
বিগত বেশ কয়েকদিন ব্যাপক আলোচনায় ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ইমরানের বোন ড. উজমা খান তার সঙ্গে দেখা করার মধ্য দিয়ে অবসান হয়েছে সেই গুঞ্জনের। তবে, সামনে এসেছে নতুন এক তথ্য।

কারাগারে বোন উজমা খানকে নির্যাতনের ব্যাপারে জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এরপর বুধবার (৩ ডিসেম্বর) ইমরান খানের এক্স অ্যাকাউন্টে ভেসে ওঠে একটি দীর্ঘ পোস্ট, যেখানে উঠে এসেছে তার ওপর চালানো নির্যাতনের কথা।

মানসিক নির্যাতনের কথা উল্লেখ করে ইমরানের সেই পোস্টে বলা হয়, আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের জগত থেকে আমাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কারাগারের ম্যানুয়েল অনুযায়ী, যেসব সাধারণ বিষয় দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে।

পোস্টে ইমরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে ও তার স্ত্রীকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলা দিয়ে আটকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। এর মধ্যে ২০২৩ সালে একবার গ্রেপ্তার হয়ে ছাড়া পান তিনি। এরপর তাকে ওই বছরের আগস্টে আবার গ্রেপ্তার করা হয়। তখন থেকেই কারাগারে বন্দি আছেন তিনি।

নিজের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগের পাশাপাশি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন ইমরান খান।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেছেন, অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব নীতির কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাকে বেশ উদ্বিগ্ন করে।

ইমরান খান আরও বলেন, পাকিস্তানকে নিয়ে অসীম মুনিরের কোনো চিন্তা নেই। শুধুমাত্র পশ্চিমা শক্তিদের খুশি করতে তিনি এগুলো করছেন। তিনি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। যেন আন্তর্জাতিক অঙ্গনে তাকে মুজাহিদ হিসেবে দেখা হয়। মুনির প্রথমে আফগানদের হুমকি দিয়েছেন। তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দিয়েছেন এবং ড্রোন হামলা চালিয়েছেন। এর পরিণতি হিসেবে এখন সন্ত্রাসবাদের আস্ফালন দেখা যাচ্ছে।

অসীম মুনিরকে মানসিক ভারসাম্যহীন হিসেবে অভিহিত করে বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান বলেছেন, নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান এবং আইনকে পুরোপুরি ধসিয়ে দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প, যা জানা গেল

Next Post

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’

Related Posts

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প-ভ্যান্স

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬
আন্তর্জাতিক

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

Next Post
আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 December 2025

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের পোস্ট, সামনে এলো নতুন তথ্য!

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার