Wednesday, May 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

December 8, 2025
in রাজনীতি
আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসছে না। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়া আপতত হচ্ছে না। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা।

সোমবার (৮ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে, আজ (সোমবার) সেই অনুমতি প্রত্যাহার চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না।

এর আগে, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এর ফলস্বরূপ, ২৭ নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে, দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকরা বললেই তাকে লন্ডন নেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন। এই অসুস্থতাগুলোর মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস (বাত) এবং কিডনি জটিলতা অন্যতম।

 

Previous Post

সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ড. জুবাইদা রহমান

Related Posts

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
রাজনীতি

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

Next Post
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ড. জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ড. জুবাইদা রহমান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিসিবির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিসিবির সভায় যেসব সিদ্ধান্ত হলো

এবার বাড়ল লঞ্চ ভাড়া

এবার বাড়ল লঞ্চ ভাড়া

ভূয়া লাইসেন্সে অবৈধ মদ আমদানি করছে ‘সুজন এন্টারপ্রাইজ’

ভূয়া লাইসেন্সে অবৈধ মদ আমদানি করছে ‘সুজন এন্টারপ্রাইজ’

‘সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে’

‘সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে’

শাপলা চত্বর হত্যা মামলা: রাজসাক্ষী হতে আগ্রহী সাবেক ডিআইজি জলিল

শাপলা চত্বর হত্যা মামলা: রাজসাক্ষী হতে আগ্রহী সাবেক ডিআইজি জলিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার