Tuesday, May 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ব্যবসায়ীদের প্রতি সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

September 12, 2024
in জাতীয়
ব্যবসায়ীদের প্রতি সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদেরকে সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি এমন একটি ব্যবসা যেটি নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু এর থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। এই ব্যবসা থেকে বিনিয়োগ ফেরত নেয়ার পরও তা চলতে পারে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ সংলাপে এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, এফআইসিসিআই, বিএবি, বিকেএমইএ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরো দৃঢ় হতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমি যতদিন আছি, ততদিন আপনাদের সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাব। সবসময় সরকারের ওপর ভরসা করবেন না। নিজের টাকায় ব্যবসা হবে। কিন্তু মুনাফা থাকবে না। মেকিং মানি ইজ হ্যাপিনেস। বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ মাচ মোর হ্যাপিনেস।

মধ্যম আয়ের দেশ হয়ে গেলে, অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যায়। তবে সেই দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না উল্লেখ করে তিনি বলেন, তারা এটা জেনেই রাস্তায় নেমেছিল যে, নাও ফিরতে পারে বাড়িতে। প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করে গেছে।

তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জানিয়ে ড. ইউনূস বলেন, তারা এ সুযোগ না করে দিলে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে এগিয়ে যেতে হবে।

ড. ইউনূস ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, আমাদের ওপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে সংস্কার করব। এটি আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটি জাতির সংস্কার শুধুমাত্র সরকারের সংস্কার হলে হয় না।

প্রধান উপদেষ্টা বলেন, আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন। ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুক। সমিতিতে সংস্কার আনুন। নতুন করে সমিতির গঠনতন্ত্র সংশোধন করুন। আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতা-কর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন।

তিনি বলেন, আমি এটিকে সুযোগ হিসেবে নিতে জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এ সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই। এ যাত্রা আমাদের পৃথিবীর একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক, এটি আমাদের সবার কাম্য।

তিনি আরও বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না। অতীত আর টানবে না আপনাকে। নতুনভাবে এগিয়ে যেতে হবে। এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আর হারালে জাতির আর কিছুই অবশিষ্ট থাকব না।

নতুন বাংলাদেশ হিসেবে উত্তরণ অনেক কঠিন কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যতটুকু সময় আমরা সরকারে আছি, ততটুকু সময়েই টিম হিসেবে কাজ করবো। সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

Next Post

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদ থেকে রোবেদ আমিনকে সরিয়ে নিল মন্ত্রণালয়

Related Posts

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: তথ্যমন্ত্রী
জাতীয়

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: তথ্যমন্ত্রী

পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’
জাতীয়

‘ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে’

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে’
জাতীয়

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে’

Next Post
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদ থেকে রোবেদ আমিনকে সরিয়ে নিল মন্ত্রণালয়

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদ থেকে রোবেদ আমিনকে সরিয়ে নিল মন্ত্রণালয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দিবে সরকার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

12 September 2024

ব্যবসায়ীদের প্রতি সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার