Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

December 17, 2025
in সারাদেশ
বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ শীর্ষক নাটকে বাধা দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। নাটকে নারী নির্যাতনের দৃশ্যে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ আখ্যা দিয়ে আপত্তি তোলেন জামায়াত নেতারা।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও গতকাল রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে কলেজ মাঠে সকালে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধের একটি নাটক মঞ্চস্থ করা হয়। কলেজের ১২ থেকে ১৫ শিক্ষার্থী এতে অংশ নেন। নাটকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যের ঘটনার চিত্র তুলে ধরা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে’ এমন অভিযোগ এনে মঞ্চে আপত্তি জানান উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম ও পৌর আমির আবুল খায়ের। তাঁরা কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিনের কাছে এর ব্যাখ্যা চান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তখন সেখানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) লিটন দেওয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও ও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন, ‘পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করায় একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এর ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসি সাহেবের মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে।’

কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিন বলেন, এটি একটি ভুল–বোঝাবুঝি ছিল। পরে সবাই মিলে বিষয়টি সমাধান করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাধীনতাযুদ্ধকালে মুক্তিযোদ্ধা ও রাজাকারের ঘটনাকে কেন্দ্র করে একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছিল। নাটকে পাঞ্জাবি-টুপি ব্যবহার করায় এক পক্ষ আপত্তি তোলে। এ নিয়ে কিছুটা কথা-কাটাকাটি হলেও পরে বিষয়টি সমাধান করা হয়।

সূত্র : প্রথম আলো

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

Next Post

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 December 2025

বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার