Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

December 17, 2025
in শিক্ষা
যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মসজিদের পূর্ণকালীন ইমামতি, দোকান পরিচালনাসহ মোট ১১টি পেশায় যুক্ত হতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির নির্দেশনার আলোকে গত রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল ও কলেজে একটি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষকরা কোন কোন পেশায় যুক্ত হতে পারবেন না, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

চিঠির সত্যতা নিশ্চিত করে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, মাউশি থেকে নির্দিষ্ট ১১টি পেশার কথা উল্লেখ করে নির্দেশনা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিয়োজিত। সে কারণে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় যুক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ। এতে শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার ব্যাহত হয়।

নিষিদ্ধ পেশার তালিকায় রয়েছে বাণিজ্যিক ভিত্তিতে সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্সের ব্যবসা, হজ এজেন্ট বা হজ কার্যক্রমের বিপণন, বিয়ের কাজী বা ঘটকালী পেশা, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমাম বা খতিবের দায়িত্ব পালন যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত থাকা।

তবে নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকতে পারবেন, তবে তা অবশ্যই সীমিত পরিসরে হতে হবে এবং কোনোভাবেই যেন মূল শিক্ষাদান কার্যক্রমে বিঘ্ন না ঘটে।

Previous Post

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৬ হাজার

Next Post

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু

Related Posts

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
শিক্ষা

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ
শিক্ষা

ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে শিক্ষার্থীদের সংঘর্ষ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী
শিক্ষা

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

Next Post
অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

পাকিস্তানে আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প

দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ

৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা

‘যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না’

‘যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না’

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার