Wednesday, April 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হামলা-ভাঙচুরে লন্ডভন্ড ছায়ানট

December 19, 2025
in জাতীয়
হামলা-ভাঙচুরে লন্ডভন্ড ছায়ানট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিজেও কবিতা লিখতেন, আবৃত্তি করতেন। নিজে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। অথচ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর ক্ষোভকে পুঁজি করে তাণ্ডব চালানো হলো বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় একদল উত্তেজিত জনতা। হামলা আর ভাঙচুরে লন্ডভন্ড হয়ে গেছে প্রতিষ্ঠানটি। চারপাশে এখন পড়ে আছে কেবলই ধ্বংসস্তূপ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ছায়ানট প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পুরো ভবনজুড়ে ধ্বংসস্তূপের চিত্র। ভবনটি ঘিরে পাহাড়া দিচ্ছেন পুলিশ সদস্যরা।

এমন হামলা-ভাঙচুরের পর ছায়ানট কর্তৃপক্ষ বলছে, ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

সরেজমিনে ছায়ানট ঘুরে দেখা যায়, ছায়ানটের সামনে অগ্নিসংযোগের চিহ্ন রয়ে গেছে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেছে, বিভিন্ন সরঞ্জাম ও বাদ্যযন্ত্র ভাঙচুর করে রাখা হয়েছে। দ্বিতীয় তলায় অফিসকক্ষ, ক্যান্টিন ও অডিটোরিয়াম ভাঙচুর করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায়ও ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন কক্ষে ভাঙচুরের চিহ্ন চোখে পড়েছে। পঞ্চম তলায় লাইব্রেরিতে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন ঐতিহ্যবাহী বই-দস্তাবেজ আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার মৃত্যুকে কেন্দ্র করে ছায়ানটে এমন হামলার ঘটনা আমাদের কাছে একেবারে বোধগম্য নয়।

তিনি বলেন, আমরা এ হামলার নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। যথেষ্ট ভাঙচুর হয়েছে। এটা (ক্ষয়ক্ষতির পরিমাণ) তদন্তের পর বলা যাবে। আর্থিক ক্ষতি কেমন হয়েছে তা বলা যাচ্ছে না। তবে, নথিগত দুষ্প্রাপ্য বিভিন্ন বই ও কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
‎
‎ছায়ানটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, আমরা সকাল থেকে এখানে দায়িত্বে আছি। নতুন করে এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটেনি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার খবরের মধ্যে একদল বিক্ষোভকারী বৃহস্পতিবার রাত ১টার পর ছায়ানট ভবনের সামনে জড়ো হন। রাত দেড়টার দিকে তারা ভবনটির নিচ তলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লোরের প্রতিটি কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

এসময় হামলাকারীরা ভবনে থাকা তবলা, হারমোনিয়াম, তানপুরা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও পুড়িয়ে দেয়। এসব বাদ্যযন্ত্রের সঙ্গে পুড়ে যাওয়া অনেক বই স্তূপ হয়ে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া মাটির তৈরি চারুকর্ম ও শিল্পকর্মগুলোও ভেঙে ফেলা হয়েছে।

একই রাতে বিক্ষোভকারীরা দেশের প্রথমসারির বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এসময় প্রতিষ্ঠানগুলোর অনেক সংবাদকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।
হামলাকারীদের থামাতে রাতে ডেইলি স্টার ভবনের সামনে গিয়ে একদল ব্যক্তির হাতে নাজেহাল হন নিউ এইজ সম্পাদক ও সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরুল কবীর। এসময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দেওয়া হয়।

 

Previous Post

বাংলাদেশের পথে ওসমান হাদির মরদেহ

Next Post

চাল-ডাল-তেল-সবজির দামে চাপ, দিশেহারা মানুষ

Related Posts

সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা
জাতীয়

সরকারের সিদ্ধান্তের আগে বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
জাতীয়

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
জাতীয়

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

Next Post
চাল-ডাল-তেল-সবজির দামে চাপ, দিশেহারা মানুষ

চাল-ডাল-তেল-সবজির দামে চাপ, দিশেহারা মানুষ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ : স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ

ঢাকার কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার