Thursday, April 23, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তারেক রহমান

December 25, 2025
in রাজনীতি
গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তারেক রহমান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন। পরে রাত সাড়ে ৮টার দিকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে যান তিনি।

এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।এর আগে বিকেল ৫টা ৫২ মিনিটে এভারকেয়ার হাসপাতাল এলাকায় আসেন তারেক রহমান। পরে ৫টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধানাস্থল থেকে তিনি এভারকেয়ারে আসেন। হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারেক রহমান। এরপর সেখান থেকে বেরিয়ে গুলশানের উদ্দেশে রওনা দেন।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মায়ের কাছে ছুটে যান। যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তারেক রহমান আইসিইউ কেবিনে অবস্থান করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

আইসিইউ কেবিনের বাইরে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকেই হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এসময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।

এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ ছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

Previous Post

জামায়াতে সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা

Next Post

আজ জিয়ার সমাধি-স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

Related Posts

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা
রাজনীতি

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাজনীতি

বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল
রাজনীতি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

Next Post
আজ জিয়ার সমাধি-স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

আজ জিয়ার সমাধি-স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার