Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

২০২৫ সালে তারকাদের দ্বিতীয় বিয়ের হিড়িক

December 29, 2025
in বিনোদন
২০২৫ সালে তারকাদের দ্বিতীয় বিয়ের হিড়িক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
চলতি বছর শোবিজ অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে তারকাদের বিয়ের খবর। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয়বার সংসার শুরু করা শিল্পীদের সিদ্ধান্ত আলোচনায় এসেছে এবছর বারবার। দীর্ঘদিনের ক্যারিয়ার, ভাঙা সম্পর্ক কিংবা ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে অনেক তারকা আবারও নতুন সম্পর্কে বাঁধা পড়েছেন।

কারও জন্য এটি ছিল জীবনের নতুন শুরু, কারও ক্ষেত্রে পুরোনো অধ্যায়ের ইতি টেনে সামনে এগিয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্ত। একের পর এক এমন বিয়ের খবরে বছরজুড়েই সরগরম ছিল শোবিজ পাড়া। তাই ২০২৫ সালকে তারকাদের দ্বিতীয় ও তৃতীয় বিয়ের বছর বলা হলেও তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে যায়।

তাহসান খান: নতুন জীবনের শুরু

বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে তিনি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। হঠাৎ এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ভক্তরা শুভেচ্ছায় ভাসান তাহসানকে।

তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা একসময় শোবিজের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের পর ২০১৭ সালের ২০ জুলাই তাদের বিচ্ছেদের ঘোষণা আসে। পরবর্তীতে মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। এরপর থেকেই তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও চলতি বছরের শুরুতেই তিনি নতুন জীবনের ঘোষণা দেন।

মেহজাবীন চৌধুরী: ১৩ বছরের প্রেমের পরিণতি

বছরের সবচেয়ে আলোচিত ও আলোড়ন তোলা বিয়ের ঘটনাগুলোর একটি ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ে। গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ের খবর শোবিজ অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলে।

জানা যায়, তারা চুপিসারে বিয়ে করতে চাইলেও বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়ে যায়। এরপর নিজেরাই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বহুদিনের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেন তারা।

শামীম হাসান সরকার: গুঞ্জনের অবসান

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে বছরের শুরু থেকেই নানা গুঞ্জন চলছিল। কখনো অভিনেত্রী অহনা রহমান, কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করেন তিনি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৪ এপ্রিল ঘরোয়া আয়োজনে বিয়ে করেন শামীম।

তার স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত। মাত্র আট মাসের পরিচয়ের পর পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও শামীমের জনপ্রিয়তা রয়েছে।

জামিল হোসেন: সহশিল্পী থেকে জীবনসঙ্গী

দীর্ঘদিন চুপিসারে প্রেম করার পর গত ৬ এপ্রিল বিয়ে করেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। একসঙ্গে একাধিক নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

শবনম ফারিয়া: দ্বিতীয়বারের সংসার

বছরের শেষ ত্রৈমাসিকে আলোচনার শীর্ষে উঠে আসে অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের খবর। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তিনি তানজিম তৈয়বকে বিয়ে করেন। ঘরোয়া আয়োজনে আকদ সম্পন্ন হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এর আগে ২০১৮ সালে তিনি হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। নতুন জীবনে পা রেখে আবারও আলোচনায় ফিরলেন এই অভিনেত্রী।

মাইমুনা ফেরদৌস মম: বন্ধুত্ব থেকে দাম্পত্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম গত ২১ নভেম্বর প্রযোজক ও পরিচালক রাফায়েল আহসানকে বিয়ে করেন। দেড় বছরের পরিচয়ের সময়টায় তারা একে অপরকে বোঝার চেষ্টা করেছেন। বন্ধুত্ব থেকে প্রেম এবং প্রেম থেকে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

 

অমিতাভ রেজা চৌধুরী: জীবনের নতুন অধ্যায়

বছরের শেষদিকে আবারও বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গত ১৪ ডিসেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় সকালে তিনি মুশফিকা মাসুদকে বিয়ে করেন। পেশায় মুশফিকা একজন চিত্রনাট্যকার ও পরিচালক। এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বাঁধন সরকার পূজা: ভক্তদের চমক

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা বছরের শেষপ্রান্তে ভক্তদের চমকে দিয়ে বিয়ের ঘোষণা দেন। গত ২৪ নভেম্বর তিনি মডেল ও পেশাজীবী শুভংকর সেনকে বিয়ে করেন। বিয়ের পর পূজা জানান, প্রায় এক বছরের পরিচয় থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত দাম্পত্য জীবনে রূপ নেয়।

মিজানুর রহমান আরিয়ান ও অন্যান্যরা

নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান। তার স্ত্রী তাহসিন তামান্না। এ ছাড়া গত ৪ এপ্রিল গায়ক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী রাবা খানও বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

সব মিলিয়ে চলতি বছর বিনোদন অঙ্গনে বিয়ের খবরই ছিল বেশি আলোচনায়। বিচ্ছেদের খবর তুলনামূলকভাবে কম শোনা গেছে। ভালোবাসা, নতুন শুরু আর সম্পর্কের বন্ধনে ২০২৫ সাল হয়ে থাকবে শোবিজের জন্য স্মরণীয় এক বছর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শরীর ভেতর থেকে গরম করতে পারে যেসব খাবার

Next Post

ঘরেই রান্না করুন ‘রোস্ট ডাক’

Related Posts

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’
বিনোদন

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

জামিন পেলেন মমতাজ
বিনোদন

জামিন পেলেন মমতাজ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

Next Post
ঘরেই রান্না করুন ‘রোস্ট ডাক’

ঘরেই রান্না করুন ‘রোস্ট ডাক’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 December 2025

২০২৫ সালে তারকাদের দ্বিতীয় বিয়ের হিড়িক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার