Tuesday, April 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তারেক রহমানের মনোনয়নপত্র জমা

December 29, 2025
in রাজনীতি
তারেক রহমানের মনোনয়নপত্র জমা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী সমন্বয়কারী আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার এবং আমিনুল হকসহ মোট পাঁচজন সদস্য।

সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি।”

আব্দুস সালাম তারেক রহমানের চিফ কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাচনি এজেন্টও। মনোননয়নপত্র জমা দেওয়ার সময় আব্দুস সালামের সঙ্গে সহকারী কো-অর্ডিটের ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিনসহ ৫ জন ছিলেন।

আব্দুস সালাম বলেন, “আমরা জনগণের কাছে দোয়া চাই। এ নির্বাচনি এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন।

“ঢাকা-১৭ আসনে আগেও উনারা ভোটার ছিলেন, বাসা ক্যান্টনমেন্টে ছিল। এ এলাকার প্রতি আলাদা একটা টান রয়েছে। শেষ মুহুর্তে সবার অনুরোধে প্রার্থী হয়েছেন।”

প্রত্যাশা রেখে সালাম বলেন, “আশা করি এলাকার ভোটাররা তাকে নির্বাচিত করবেন।”

ঢাকা-১৭ ছাড়াও ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন শনিবার। আর মনোনয়নপত্র সংগ্রহ করেন রোববার।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে।

তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে দলের তরফে জানানো হয়েছে।

সোমবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

ঢাকার ২০টি আসনের জন্য তিনজন রিটার্নিং অফিসার রয়েছেন। তাদের মধ্যে বিভাগীয় কমিশনারের অধীনে ১৩টি আসন, জেলা প্রশাসনের অধীনে ৫টি আসন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীনে ২টি আসন রয়েছে।’

এদিকে ঢাকা-১৩ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, যিনি এনডিএম চেয়ারম্যান ছিলেন।

বেলা ১১ টার পরে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিউটে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে ববি হাজ্জাজ বলেন, “কৌশলগত কারণে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। জোটে ছিলাম, আছি। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। আরপিওতে নিশিরাতে বদল আনা হয়েছে ষড়যন্ত্র করে। আমাদের নির্বাচনি মার্কা ধানের শীষ।”

৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন।

এবার তিন সহস্রাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীর স্বাক্ষরসহ মনোনয়নপত্র প্রার্থী বা প্রস্তাবক, সমর্থক উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

বর্তমানে ৫৯টি নিবন্ধিত দল রয়েছে। দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা জামানতের রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; একই দিন গণভোটও রয়েছে।

• মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫

• মনোনয়ন পত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬

• রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫-৯ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)

• কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)

• প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬

• ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা

মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ৫ জনের বেশি লোকের সমাগম থেকে বিরত থাকতে এবং মিছিল ও শোডাউন না করার জন্য নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তারা; তবে তা ‘উপেক্ষিতও হচ্ছে’।

Previous Post

‘প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে’

Next Post

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

Related Posts

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল
রাজনীতি

প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

গণভোটের প্রচারণার জন্য কত কোটি পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ
রাজনীতি

গণভোটের প্রচারণার জন্য কত কোটি পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক
রাজনীতি

গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতাদের বৈঠক

Next Post
নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

হামে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

হামে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৪

গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার