Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হাদি হত্যা: খুনিদের বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

December 29, 2025
in রাজনীতি
হাদি হত্যা: খুনিদের বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ের ‘জুলাই স্তম্ভের’ নিচে জমায়েত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। দুপুর ২টা ২০ মিনিটের দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, গত শুক্রবার বিকেল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

চার দফা দাবি

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপন করা দাবিগুলো হলো: ১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। ৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

এদিকে হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট আদালতে জমা দেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং তাকে পালাতে সহায়তাকারীরা রয়েছেন।

হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে ঢাকার পুলিশ। তাকে সহায়তার অভিযোগে ভারতে দুজন গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেলেও মেঘালয় পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। এই দ্বিমুখী তথ্যের কারণে মামলার প্রধান আসামিকে ফিরিয়ে আনা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন ছাত্র-জনতা ও রাজনৈতিক সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

Next Post

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ

Related Posts

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ
রাজনীতি

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা
রাজনীতি

নিকাব পরা এমপিদেরকে ‘বুঝলাম না, আপনারা কারা? : বিএনপি নেতা

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির
রাজনীতি

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

Next Post
কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 December 2025

হাদি হত্যা: খুনিদের বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার