Wednesday, April 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যে তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া

December 30, 2025
in রাজনীতি
যে তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে উঠে আসা বিএনপির এই চেয়ারপার্সনের রাষ্ট্রপরিচালনার তিনটি অধ্যায় সংক্ষেপে তুলে ধরা হলো—

প্রথম মেয়াদ (১৯৯১-১৯৯৬)

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি এককভাবে ১৪০টি আসনে জয়লাভ করে। পরে জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে দলটি।

১৯৯১ সালের ২০ মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। মুসলিম বিশ্বে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনিই ছিলেন দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার এই মেয়াদের অন্যতম সাফল্য ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন। ১৯ সেপ্টেম্বর ১৯৯১-এ তিনি দ্বাদশ সংশোধনী বিলে স্বাক্ষর করেন, যার মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা ফিরে আসে।

দ্বিতীয় মেয়াদ (ফেব্রুয়ারি ১৯৯৬)

বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদটি ছিল খুবই স্বল্পস্থায়ী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর বর্জনের মুখে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

তবে প্রবল গণআন্দোলনের মুখে এই সংসদ বেশিদিন স্থায়ী হয়নি। ষষ্ঠ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করা হয়। এরপর ৩০ মার্চ ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন খালেদা জিয়া। এই মেয়াদে তিনি মাত্র ১২ দিন (১৯ মার্চ থেকে ৩০ মার্চ) দায়িত্ব পালন করেন।

তৃতীয় মেয়াদ (২০০১-২০০৬)

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। এই নির্বাচনে জোটগতভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বিএনপি এককভাবে ১৯৩টি এবং জোটগতভাবে ২১৬টি আসন লাভ করে।

২০০১ সালের ১০ অক্টোবর তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই মেয়াদে তিনি পূর্ণাঙ্গ ৫ বছর দেশ পরিচালনা করেন এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর ক্ষমতা হস্তান্তর করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬-এর ফেব্রুয়ারি ও জুন, ২০০১ এবং ২০০৮) তিন থেকে পাঁচটি করে আলাদা আসনে নির্বাচনে দাঁড়িয়ে সব আসনে জেতেন। এবং তিনি কখনো কোনো আসনে হারেননি; যা দেশের ইতিহাসে একটি বিরল রেকর্ড।

Previous Post

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

Next Post

খালেদা জিয়ার মৃত্যু: বিএনপির ৭ দিনের শোক

Related Posts

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
রাজনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম
রাজনীতি

সারজিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নাহিদ ইসলাম

সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত
রাজনীতি

সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

Next Post
সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

খালেদা জিয়ার মৃত্যু: বিএনপির ৭ দিনের শোক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাতাযুক্ত শাকসবজিই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি

পাতাযুক্ত শাকসবজিই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড  

অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড  

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার