নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:
রামু থানা পুলিশ ফোর্স রামু স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিন কে আটক করেছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, আটককৃত রামু স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন দলীয় পদবী ব্যবহার করে প্রভাব বিস্তার করে দীর্ঘ দিন যাবত বাঁকখালী নদী থেকে বালু উত্তোলন ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের জমিসহ অবৈধ কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার মত গুরুতর অভিযোগ রয়েছে।
তার এই কর্মকান্ডে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ভয়ানক রূপে প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিত বলে জানাগেছে।
উপজেলা প্রশাসন কতৃর্ক আলাউদ্দিনের বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেন রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি)।
জানা গেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিনের জব্দকৃত মেশিনের ক্ষতিপূরণ হিসাবে জামায়াত নেতা রিদুয়ান হক থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আলাউদ্দিন। এর জের ধরে আলাউদ্দিনের নেত্বতে অজ্ঞাতনামা ৪/৫ জনরিদুয়ানুল হকের উপর হামলা চালিয়েছে বলে জানান রিদুয়ান।
এই ঘটনায় রিদুয়ানুল হকসহ অন্যান্যরা গুরুত্বর আহত হয়।
অন্যদিকে তার বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।










Discussion about this post