Thursday, February 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

এলপিজি ধর্মঘট প্রত্যাহার

January 8, 2026
in বিদ্যুৎ জ্বালানি
এলপিজি ধর্মঘট প্রত্যাহার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে সমিতির নেতারা তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—সারা দেশে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করা।বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে কমিশন প্রশাসনের সঙ্গে আলোচনা করবে এবং বিতরণ ও খুচরা পর্যায়ে চার্জ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জালাল আহমেদ আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকট থাকা সত্ত্বেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে আগামী এক সপ্তাহের মধ্যে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে।

তবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে একটি এলপিজি সিলিন্ডার কিনতেই তাঁদের এক হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। এ অবস্থায় ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত দামের বাইরে গিয়ে এক হাজার ৩০৬ টাকার বেশি দামে এলপিজি বিক্রির কোনো যুক্তি তিনি দেখছেন না।

উল্লেখ্য, আজ সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা গতকাল বুধবার দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দেশের বাজারে এলপিজি সিলিন্ডার বিপণনের সঙ্গে সরাসরি যুক্ত। আজ সকালের দিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ছিল। তবে এসব এলাকার বাইরে দেশের অন্যান্য জেলায় এলপিজি বিক্রি চলমান ছিল।

Previous Post

জাতীয় টেবিল টেনিসে এবার অংশ নেবে ৪৯ দল

Next Post

সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা: মির্জা ফখরুল

Related Posts

জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমলো
অর্থ-বাণিজ্য

জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমলো

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অন্যান্য

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
বিদ্যুৎ জ্বালানি

৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Next Post
সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা: মির্জা ফখরুল

সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা: মির্জা ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোট দিলেন জামায়াত আমির

ভোট দিলেন জামায়াত আমির

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার