Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আসিফ নজরুলের দাবিকে ‘মিথ্যা’ বলল আইসিসি

January 13, 2026
in খেলা
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আসিফ নজরুলের দাবিকে ‘মিথ্যা’ বলল আইসিসি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা একাধিক দাবিকে সরাসরি অস্বীকার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), সংস্থাটি বলছে—এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক অবস্থানের মিল নেই।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে একটি অভ্যন্তরীণ যোগাযোগ হয়েছিল ঠিকই, তবে সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূত্রের ভাষ্য, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের জন্য বাড়তি ঝুঁকির কথা বলা হয়েছে। তিনি বলেন, চিঠিতে তিনটি নির্দিষ্ট কারণে নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে বলে উল্লেখ রয়েছে।

আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, প্রথম কারণ হিসেবে বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশি সমর্থকদের জাতীয় জার্সি পরে চলাচল করা এবং তৃতীয়ত, দেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন সতর্কতার কথাও তিনি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুস্তাফিজ দলে থাকলে সামগ্রিকভাবে দলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে—এমন মন্তব্যও নাকি আইসিসির চিঠিতে ছিল।

তবে আইসিসির সূত্র এই দাবিগুলো স্পষ্ট ভাষায় অস্বীকার করেছে। পিটিআইকে তারা জানায়, বিসিবিকে পাঠানো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বার্তায় মুস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়নি, কিংবা তাকে দলে রাখলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে—এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। এসব বক্তব্যকে তারা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এরই মধ্যে বিষয়টি ঘিরে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও প্রভাব পড়ে। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র না দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ এই বিশ্বকাপের কিছু ম্যাচ ভারতে না খেলে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাবও দেয়।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে আয়োজনের সূচি রয়েছে।

সূত্র: ইত্তেফাক

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নিরাপত্তা শঙ্কায় কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশ

Next Post

ডেঙ্গুতে বছরে প্রথম মৃত্যু

Related Posts

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ
খেলা

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান
খেলা

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা
খেলা

প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা

Next Post
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডেঙ্গুতে বছরে প্রথম মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 January 2026

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আসিফ নজরুলের দাবিকে ‘মিথ্যা’ বলল আইসিসি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার