Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আজও ঢাকার তিন স্থানে অবরোধ কর্মসূচি

January 15, 2026
in শিক্ষা
আজও ঢাকার তিন স্থানে অবরোধ কর্মসূচি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অবিলম্বে জারির দাবিতে বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ব্যানারে আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে এই অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বুধবার আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শিক্ষার্থী নাঈম হাওলাদার এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের দাবি, আজ অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের পরিমার্জিত খসড়া অনুমোদন করে দ্রুত রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।

এর আগে গতকাল বুধবারও একই দাবিতে রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দীর্ঘ সময় অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, দুপুর সাড়ে ১২টায় মিরপুর রোডের টেকনিক্যাল মোড় এবং দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এছাড়া তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এসব অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ চালকেরা। বিকেল ৫টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাম্প্রতিক খসড়া অনুযায়ী, কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ থেকে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। তবে শিক্ষার্থীরা চান সুনির্দিষ্ট ও কার্যকর স্বায়ত্তশাসিত কাঠামোর প্রতিফলন।

২০১৭ সালে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই ঢাকা কলেজের সঙ্গে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর থেকেই বহুমুখী সংকটের সৃষ্টি হয়।

দীর্ঘ কয়েক বছর ধরে সেশনজট ও প্রশাসনিক জটিলতা নিয়ে ভোগান্তির শিকার শিক্ষার্থীরা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকের উপদেষ্টা পরিষদের সভায় যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসে, তবে কঠোরতর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসির ব্যাখ্যা

Next Post

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডে নতুন তিন পরিচালক

Related Posts

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
শিক্ষা

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ভূমিকম্প: ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষা

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
শিক্ষা

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

Next Post
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডে নতুন তিন পরিচালক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডে নতুন তিন পরিচালক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

‘গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি’

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

দীর্ঘদিন সংরক্ষণে রাখুন পাকা কাঁঠাল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 January 2026

আজও ঢাকার তিন স্থানে অবরোধ কর্মসূচি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার