Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত করতে সিআইডিকে নির্দেশ

January 15, 2026
in আইন ও অপরাধ
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলাটি পুনরায় তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

এর আগে, মামলাটির তদন্তে ছিল ডিবি। তবে ডিবির তদন্তে সন্তুষ্ট না হওয়ায় আদালতে নারাজির আবেদন করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, আদালত পুনঃতদন্ত করে ২০ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

এদিকে, গত ৬ জানুয়ারি  হাদি হত্যা মামলায় ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। সেদিন মামলাটি শুনানির জন্য থাকলেও আব্দুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় চান। আদালত তা মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।‎

এদিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেছেন মামলার বাদী। তার পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, তদন্ত কর্মকর্তা শুধু অভিযোগপত্র জমা দিয়েছেন। অথচ, এখানে হত্যার পরিকল্পনাকারীদের সাথে হত্যাকারী শুটারদের কী সম্পর্ক তা উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলেরর কথা বলা হয়েছে। এটা হাস্যকরা। একজন ওয়ার্ড কাউন্সিলরের এ সাহস করার কথা না। অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এজন্য এ অভিযোগপত্রের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছি।

এ ছাড়া অভিযোগপত্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আদালতকে অবহিত করেন বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ অটোরিকশা করে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার পাঠানো হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শুক্রবার সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

Next Post

শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত

Related Posts

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 
আইন ও অপরাধ

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন ও অপরাধ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ
আইন ও অপরাধ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

Next Post
শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত

শিল্পকলায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী স্থগিত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 January 2026

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত করতে সিআইডিকে নির্দেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার