Saturday, May 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘মব’ শব্দ প্রয়োগে সতর্ক করলেন তাজুল, এটা ‘থ্রেট’ বললেন প্রিন্স

January 19, 2026
in আইন ও অপরাধ
‘মব’ শব্দ প্রয়োগে সতর্ক করলেন তাজুল, এটা ‘থ্রেট’ বললেন প্রিন্স
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা। এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন তারা।

রোববার সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তাজুল ইসলাম।

তবে বক্তব্য শেষ করে তাজুল ইসলাম ওই অনুষ্ঠানের স্থান থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মন্তব্যকে ‘থ্রেট’ উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো, এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও চিফ প্রসিকিউটরের মন্তব্যের কড়া সমালোচনা করেন।

এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন সেইটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না।’

যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেগুলোর কঠোর হাতে দমন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

‘কারণ জাতির ইতিহাসে সোনালী অর্জনগুলো যেভাবে এসেছে সেগুলোকে সুকৌশলে সূক্ষভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে, আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না’, বলেন তাজুল ইসলাম।

এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এই আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি ‘মব’ প্রসঙ্গ তুলে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রাজনীতিবিদরা।

তাজুল ইসলামের বক্তব্যের আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ‘মব’ নিয়ে সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘যে কোনো সময় যে কোনো সরকার যে কোনো সময় বিপ্লবের আগে পরে ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিলো, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময়ই মবকে কনটেইন না করার ফলাফল আমাদের দিতে হবে।’

এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ‘মব’ নিয়ে সতর্ক করেন।

তাজুল ইসলাম ‘মবকে’ জাস্টিফায়েড করায় ক্ষোভ প্রকাশ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বক্তব্য দেওয়ার আগেই সেখান থেকে তাজুল ইসলাম চলে যান।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এখানে ডানপাশে বসা উনি চলে গেছেন। আমার কাছে মনে হোলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম, আমি আশা করি ওনার কানে আমার এই কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফায়েড করলো, হোয়াই?’

‘আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না’, বলেন তিনি।

একই সঙ্গে শেখ হাসিনা ও তার নেতা-কর্মীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার না করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সমালোচনা করেন তিনি।

এই বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

Previous Post

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

Next Post

লিভার সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

Related Posts

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ
আইন ও অপরাধ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবু
আইন ও অপরাধ

ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবু

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রকাশ্যে সর্বস্ব লুট
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রকাশ্যে সর্বস্ব লুট

Next Post
লিভার সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

লিভার সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের আগে ২১ মের মধ্যে বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে : পুলিশ

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার