Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফের বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা 

January 26, 2026
in বিনোদন
ফের বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
কলকাতা এবং বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি পাখি নামে ব্যাপক পরিচিত। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে দুই বাংলার দর্শক মুগ্ধ করেন তিনি। তার পাখি চরিত্রটি হয়ে উঠে বাংলা ভাষার সিরিয়ালের অন্যতম জনপ্রিয়।

সেই পাখি আবারও নতুন জীবনের পথে পা রাখলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজকীয় সাজে বিয়ের আসরে ধরা দেন মধুমিতা। লাল বেনারসি শাড়িতে, গা ভর্তি সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে একেবারে সাবেকি বাঙালি বউয়ের সাজে নজর কাড়েন তিনি। অন্যদিকে, বর দেবমাল্যও বাঙালি ঐতিহ্যের সঙ্গে মানানসই লাল পাঞ্জাবিতে বিয়ের পিঁড়িতে বসেন। মাথায় টোপর ও ঘিয়ে রঙা পাঞ্জাবিতে সম্পূর্ণ বাঙালি বর হিসেবেই দেখা গেছে তাকে।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন তারকার উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সব নিয়ম মেনেই সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা ও দেবমাল্য।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। গত বছরের মার্চ মাসে মধুমিতা নিজেই জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারির শুরুতেই তারা বিয়ের পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিল এবার।

এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

নতুন জীবনের শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অনেক সহকর্মী ও ভক্তরা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওসিকে আটকে রেখে এসআইকে কান ধরালো ছাত্র-জনতা, ভিডিও ভাইরাল

Next Post

তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি

Related Posts

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’
বিনোদন

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

জামিন পেলেন মমতাজ
বিনোদন

জামিন পেলেন মমতাজ

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
বিনোদন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

Next Post
তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি

তাওয়া চিকেন পোলাও তৈরির রেসিপি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 January 2026

ফের বিয়ে করলেন ‘পাখি’ খ্যাত মধুমিতা 

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার