নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তেগুরিয়া ইউনিয়নের শৈলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে একটি অ্যাম্বুলেন্স শৈলপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী ও চালকসহ মোট ছয়জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।










Discussion about this post