Thursday, June 11, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

শেষের নাটকীয়তায় সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ

March 7, 2026
in খেলা
শেষের নাটকীয়তায় সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
লা লিগায় শিরোপার লড়াইয়ে বার্সেলোনার থেকে অনেকটাই পেছনে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেল্টা ভিগোকে হারিয়ে ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ মুহূর্তে গোল করে দলকে জয়ে এনে দেন ফেদে ভালভের্দে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে রাতের লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। চুয়ামেনি রিয়ালকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন বোর্হা ইগলেসিয়াস। ৯০ মিনিট পেরিয়ে পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সেল্টা। তাদের ফরোয়ার্ড ইগলেসিয়াসের নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

দশম মিনিটে গোল পেতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই পাশে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ছিটকে ফেলে বক্সে ঢুকে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কিন্তু বল লাগে পোস্টে।

গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি রিয়ালকে। একাদশ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ছোট করে নেওয়া কর্নারে বল পেয়ে আর্দা গিলের পাস দেন বক্সে, প্রথম স্পর্শে জোরাল শটে দলকে এগিয়ে নেন চুয়ামেনি।

তাদের সেই স্বস্তি উবে যায় ২৫তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে কাটিয়ে পাস দেন উইলিয়ট সুইডবার্গ, ছুটে গিয়ে বাঁ পায়ের শটে সমতা টানেন অরক্ষিত ইগলেসিয়াস।

প্রথমার্ধে লক্ষ্যে শুধু একটি শটই রাখতে পারে রেয়াল। ৪৫তম মিনিটে আরেকটি গোল খেতে বসেছিল তারা। ছয় গজ বক্সের বাইরে থেকে সুইডবার্গের জোরাল শট ফিরিয়ে দলকে বাঁচান কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারছিল না রিয়াল। লক্ষ্যে দ্বিতীয় শট রাখতে পারে তারা ৬৭তম মিনিটে। কিন্তু বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের সেই প্রচেষ্টা গোলরক্ষককে একটুও পরীক্ষায় ফেলতে পারেনি।

৭০তম মিনিটে রিয়ালের কর্নারে বল বক্সে সেল্তার ফরোয়ার্ড ফেররানের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে রিয়াল। মনিটরে দেখে উল্টো সেল্টাকে ফ্রি-কিক দেন রেফারি। কারণ, আগ মুহূর্তে সেল্তার এক খেলোয়াড়কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন চুয়ামেনি।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে বেঁচে যায় রেয়াল। মিনিট চারেক আগে বদলি নামা ইয়াগো আসপাসের কাছ থেকে নেওয়া শট পোস্টে লাগে।

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখনই বক্সের বাইরে থেকে ভালভের্দের শটে বল প্রতিপক্ষের গায়ে লেগে অনেকটা দিক পরিবর্তন করে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেল্টা ভিগো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আজ ঐতিহাসিক ৭ মার্চ

Next Post

উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে

Related Posts

জেনে নিন বিশ্বকাপ ফুটবলের সূচি
খেলা

জেনে নিন বিশ্বকাপ ফুটবলের সূচি

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার
খেলা

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ
খেলা

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

Next Post
উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে

উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

কবর থেকে সালমান শাহ’র লাশ তোলার নির্দেশ

কবর থেকে সালমান শাহ’র লাশ তোলার নির্দেশ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

যাত্রাবাড়ীতে ১৩ রাউন্ড গুলিও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

যাত্রাবাড়ীতে ১৩ রাউন্ড গুলিও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 March 2026

শেষের নাটকীয়তায় সেল্টাকে হারাল রিয়াল মাদ্রিদ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার