Sunday, March 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেই

March 20, 2026
in জাতীয়
গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাতারাতি পাল্টে গেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চিত্র। গতকাল পর্যন্ত যেখানে ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল সেখানে আজ অনেকটাই ফাঁকা। নেই যাত্রীদের কোলাহল কিংবা টিকিটের জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। টার্মিনালে দূরপাল্লার বাসগুলো বেকার দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। কিন্তু যাত্রীর দেখা নেই বললেই চলে।

শুক্রবার (২০ মার্চ) সকালে সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বিগত বছরগুলোতে ঈদের আগের দিন বিভিন্ন রুটের দূরপাল্লার বাসে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। রাত পোহালেই ঈদ। এরইমধ্যে ঢাকা ছেড়েছে অসংখ্য মানুষ। রাজধানীও এখন অনেকটাই ফাঁকা।

সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পুরো টার্মিনাল প্রায় ফাঁকা। কাউন্টারগুলোতে যাত্রীর অপেক্ষায় সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররা। কাউন্টারের সামনেই হাঁকডাক ছেড়ে যাত্রী খুঁজছেন পরিবহন শ্রমিকেরা। মাঝেমধ্যে হাতেগোনা কিছু যাত্রী আসছেন কাউন্টারে। কোনো কোনো কাউন্টারে আবার গাড়ি ছাড়ার অপেক্ষা করছেন যাত্রীরা।

টার্মিনালের কাউন্টারগুলোর পাশেই থরে থরে সাজানো রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো। এদিক-ওদিক ঘোরাফেরা করে অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা।

জানতে চাইলে সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার শাহনেওয়াজ বলেন, যাত্রীর চাপ একদমই নেই। সকাল থেকে শিডিউলের কয়েকটা গাড়ি সিট ফাঁকা রেখে কাউন্টার থেকে ছেড়ে গেছে। সারাদিনে শিডিউলে আরও পাঁচটি গাড়ি ঢাকা ছেড়ে যাবে। অনেক গাড়ি টার্মিনালে বসে আছে, কিন্তু যাত্রী নেই।

ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার জয়ন্ত রায় চৌধুরী বলেন, কাউন্টারে যাত্রী নেই, দেখাই যাচ্ছে। একদমই যাত্রী নেই। সকাল থেকে কোনো গাড়িই ছাড়তে পারেনি। এবারের ঈদে গাবতলীতে যাত্রীর চাপ খুব কম। বিশেষ করে পদ্মাসেতু হওয়ার পর থেকে এই রুটে ঈদের চাপ নেই বললেই চলে।

গাবতলী টার্মিনাল কেন্দ্রিক একাধিক পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানান, আজ যাত্রী একদমই নেই। গাড়িও তেমন ছাড়া হচ্ছে না। তারা অলস সময় পার করছেন।

বাড়তি চাপ না থাকায় কাউন্টারে এলেই টিকিট নিতে পারছেন যাত্রীরা। ফলে শেষ মুহূর্তের ঈদযাত্রায় বেশ খানিকটা স্বস্তি প্রকাশ দেখা গেছে যাত্রীদের মাঝে।

যশোরের যাত্রী ইকবাল বলেন, সকালে কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। এখন বাড়িতে যাওয়ার অপেক্ষা। যাত্রী কম থাকার কারণে গাড়ি ছাড়তে দেরি হচ্ছে।

সাতক্ষীরার যাত্রী হৃদয় বলেন, এবারের ছুটিতে বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল না। কিন্তু বাড়ি থেকে ফোন দিয়ে যেতে বলছে বারবার। পরে কাউন্টারে খোঁজ নিয়ে দেখি টিকিট আছে। তাই শেষ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টিকিট পেতে সমস্যা হয়নি। কাউন্টারে এসেই টিকিট পেয়েছি।

শুধু গাবতলী বাস টার্মিনাল নয়, এদিন সকাল থেকে মহাখালী ও সায়েদাবাদসহ অন্য বাস টার্মিনালগুলোতেও খোঁজ নিয়ে দেখা গেছে, সেসব টার্মিনালেও যাত্রীচাপ নেই। টুকটাক যাত্রীরা আসছেন। বাসও ছেড়ে যাচ্ছে খুব কম।

এদিকে, ঈদুল ফিতর সামনে রেখে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আগের দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। তবে আজও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে গ্রামের পথে রওনা হচ্ছেন। প্রায় সব ট্রেন শিডিউল অনুযায়ী সময়মতো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে।

Previous Post

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর

Next Post

শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

Related Posts

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন
জাতীয়

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

শুক্রবার চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার