Saturday, March 28, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

March 20, 2026
in রাজনীতি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক নিউজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর (বিএনপি) শীর্ষ নেতারা প্রতি বছরের মতো এবারও দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করবেন। অধিকাংশ নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

তবে দলের মহাসচিবসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রাজধানীতে অবস্থান করবেন এবং কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ উদযাপন করবেন। তবে ঈদের আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ এলাকায় যাবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে নিজ এলাকায় ঈদ করবেন। একইভাবে আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকা কক্সবাজারে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় ঈদ উদযাপন করবেন।

তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বর্তমানে অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় দেশে ঈদ করতে পারছেন না।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগরে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায় ঈদ করবেন।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ করবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালে, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা সদরে এবং বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ঈদ উদযাপন করবেন।

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লার বরুড়ায় ঈদ করবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদীতে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইলে ঈদ উদযাপন করবেন।

সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করবেন।

দলীয় ঐতিহ্যের অংশ হিসেবে ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া-এর সমাধিতে জিয়ারত করবেন সিনিয়র নেতারা। পরে দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় দেখা গেছে, বিএনপির নেতারা ঈদকে কেবল পারিবারিক বা ধর্মীয় উৎসব হিসেবেই দেখেন না; বরং এটিকে সংগঠন পুনর্গঠন, তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবেও ব্যবহার করেন। এ বছরও এর ব্যতিক্রম হচ্ছে না।

Previous Post

ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা

Next Post

ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Related Posts

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান
রাজনীতি

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
রাজনীতি

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই
রাজনীতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই

Next Post
ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার