Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ওয়াশিংটনের সঙ্গে সংলাপের দাবিকে ‘বাঁচার জন্য মিথ্যা’ কথা, বলল তেহরান

March 24, 2026
in আন্তর্জাতিক
ওয়াশিংটনের সঙ্গে সংলাপের দাবিকে ‘বাঁচার জন্য মিথ্যা’ কথা, বলল তেহরান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ তীব্রতর হচ্ছে, তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তথাকথিত ‘গোপন সংলাপ’ নিয়ে শুরু হয়েছে চরম নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের ঐকমত্য বা আলোচনার খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’। খবর আল-জাজিরা।সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত জোরালো আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা প্রধান প্রধান প্রায় সব বিষয়েই একমত হতে পেরেছি। তারা একটি চুক্তির জন্য মুখিয়ে আছে।” তিনি আরও জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই আলোচনার মধ্যস্থতা করছেন। এমনকি আজ (সোমবার) টেলিফোনেও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

তবে এই আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অন্তর্ভুক্ত কি না, সে বিষয়ে ধোঁয়াশা রেখে ট্রাম্প বলেন, “তিনি বেঁচে আছেন কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমি তাঁর মৃত্যু কামনা করি না।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমাবর্ষণ অব্যাহত থাকবে।

‘সবই ধাপ্পাবাজি’ বলে ট্রাম্পের দাবিকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতেই এই মিথ্যে খবর ছড়ানো হচ্ছে।”

তিনি আরও স্পষ্ট করেন, আগ্রাসনকারীদের ‘উপযুক্ত শাস্তি’ না দেওয়া পর্যন্ত ইরান নতি স্বীকার করবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক বিবৃতিতে জানিয়েছেন, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্তাবলি নিয়ে তেহরানের অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তবে তিনি স্বীকার করেন যে, কিছু ‘বন্ধু রাষ্ট্র’ যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার অনুরোধ নিয়ে বার্তা পাঠিয়েছে। এর জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো আঘাত আসলে তার পরিণতি হবে ভয়াবহ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

তেলের মজুদ পর্যাপ্ত আছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট হয়েছে: মন্ত্রী

Next Post

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

Related Posts

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭
আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 
আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

Next Post
দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

বিটিভিতে বিশ্বকাপ ফুটবল খেলার সব ম্যাচ সরাসরি

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

‘শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা

‘শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 March 2026

ওয়াশিংটনের সঙ্গে সংলাপের দাবিকে ‘বাঁচার জন্য মিথ্যা’ কথা, বলল তেহরান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার