Friday, April 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

April 4, 2026
in রাজনীতি
বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ কার্যকর এবং সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায় অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কারের দাবিতে আজ রাজপথে নামছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করবে তারা।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, বর্তমান সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে অনেকটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। তিনি বলেন, ‘সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনস্বার্থ রক্ষায় এবং গণভোটের রায় বাস্তবায়নে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের পরবর্তী বৈঠক থেকে দীর্ঘমেয়াদী কঠোর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

এইদিকে জামায়াতের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সরকারের ভূমিকার প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এরপরই আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। সেই ধারাবাহিকতায় বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় অনুষ্ঠিত বৈঠকে এই বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় ১১ দলীয় জোট।

Previous Post

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Next Post

দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা

Related Posts

১১ দলীয় জোটের ‘গণমিছিল’ কর্মসূচি ঘোষণা
রাজনীতি

১১ দলীয় জোটের ‘গণমিছিল’ কর্মসূচি ঘোষণা

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
রাজনীতি

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা

দেশজুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে ছুটি

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

মীর নাছিরের মামলায় চিন্ময় দাশের জামিন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সপ্তাহের শেষ দিনে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার