Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

April 5, 2026
in আইন ও অপরাধ
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ইমানউল্লাহ মাস্তান নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আগামীকাল সোমবার রিমান্ড বিষয়ক শুনানি দিন ধার্য্য করেছে আদালত।

জানা গেছে, গ্রেফতারকৃত ইমান উল্লাহ মাস্তান দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সদস্য।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। শনিবার রাতে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে স্বজনরা মরদেহগুলো শনাক্ত করেন। শনাক্ত হওয়া তিনজন হলেন- মঞ্জু বেগম (৩৬), শাহীনুর বেগম (৩৫) ও মীম আক্তার (১৬)।

স্বজনরা জানান, হাতে থাকা চাবির গুচ্ছ ও চুলের ক্লিপসহ ব্যক্তিগত আলামত দেখে মরদেহগুলো শনাক্ত করা হয়। নিহতদের পরিবারের আহাজারিতে মর্গ এলাকা ভারী হয়ে ওঠে।

নিহতদের পরিবার সূত্রে আরও জানা যায়, মঞ্জু বেগম পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা এবং কারখানার পাশেই বসবাস করতেন। তাঁর ছেলে সাব্বির হোসেন বলেন, “মায়ের হাতে থাকা চাবির গুচ্ছ দেখে লাশ শনাক্ত করেছি। আমরা এই মৃত্যুর বিচার চাই।”

শাহীনুর বেগমের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তাঁর বাবা আজিজ কাজী জানান, “চুলের খোঁপার ক্লিপ দেখে মেয়েকে চিনতে পেরেছি।”

নিহত মীম আক্তারের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তাঁর স্বামী বর্তমানে কারাগারে থাকায় তিন বছরের শিশুসন্তানটি এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল, ফলে শ্রমিকরা বের হতে পারেননি। তারা এ ঘটনাকে ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা’ উল্লেখ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং ইমান উল্লাহ মাস্তান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে আগানগর ইউনিয়নের কদমতলী এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেলে তা পুরোপুরি নেভানো হয়।

এই ঘটনায় শ্রমিক নিরাপত্তা ও কারখানা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিনা অভিজ্ঞতায় গ্রিন ইউনিভার্সিটিতে চাকরি

Next Post

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

Related Posts

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 
আইন ও অপরাধ

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড 

Next Post
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

05 April 2026

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার