নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আব্দুল্লাহপুর ও রুহিতপুর এলাকার আনোয়ারা ফিলিং স্টেশনে গ্যালনে ও ড্রামে তেল বিক্রি করায় চালকদের মধ্যে উত্তেজনার ঘটনায় এর মালিককে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় আব্দুল্লাহপুর ও রুহিতপুর এলাকার আনোয়ারা ফিলিং স্টেশন ও সৈয়দপুর ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, অভিযানে দেখা যায় যে আনোয়ারা ফিলিং স্টেশনে গ্যলনে ও ড্রামে তেল বিক্রি করায় এতে লাইনে দাঁড়ানো মোটর সাইকেল ও গাড়ি চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। যার ফলে সত্যতা পাওয়ায় আনোয়ারা ফিলিং স্টেশন এর মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রুহিতপুরের সৈয়দপুর ফিলিং স্টেশনে লাইন ভঙ্গ করে বিশৃংখলা করায় দুই মোটর সাইকেল আরোহীকে ৫০০/ পাচশত টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, তেল নিয়ে কোনধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা আইনত দন্ডনীয় অপরাধ হোক মালিক পক্ষ বা গ্রাহক। আইনের উর্ধে কেউ নয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










Discussion about this post