Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

April 26, 2026
in আইন ও অপরাধ
ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশের রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উত্তর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তর বনমালা গ্রামের মোস্তফা দর্জির ছেলে সোহেল রানা (৪৮) এবং তার ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৭)। সে ঢাকার উত্তরা প্রথম বর্ষের ছাত্র।

এ ঘটনায় সোহেল রানার অপর ছেলে সাইফুর রহমানকে (২৭) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসীরা জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এর পর থেকে বাড়িতে দুই ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন।

সাকিব রাজধানীর উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সে পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করতেন।
পুলিশ জানায়, গতরাতে সোহেল রানা তার দুই ছেলে সাকিবুর রহমান ও সাইফুর রহমানকে নিয়ে একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোররাতে চিৎকার চেচামেচি শুনে আশপাশের মানুষ জড়ো হয়।

এরপর ঘরের ভেতরে সাকিবুরের লাশ এবং পাশে রেললাইনে বাবা সোহেল রানার লাশ পাওয়া যায়। সাকিবুর রহমানের লাশের বিভিন্ন অংশে কাটা দাগ ছিল। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর দুই হাতের রগ কেটে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন নিয়ে পরিবারের অভ্যন্তরে দীর্ঘ কলহ বিদ্যমান ছিল।

ঘটনার রাতে সোহেল রানা তার দুই পুত্র—সাকিব (ভিক্টিম-১) ও সাইফুর রহমানের সঙ্গে একই ঘরে অবস্থান করেন।
​হত্যাকাণ্ডের নৃশংসতা ও আঘাতের ধরণ : তদন্তকালে ১নং ভিক্টিম সাকিবের মরদেহে জখমের যে ধরণ পাওয়া গেছে, তা সাধারণ পারিবারিক কলহ থেকে ভিন্ন। সাকিবের মাথার পেছনে গভীর জখম, ডান হাতের কব্জি এবং বা পায়ের গোড়ালির ওপরের অংশ অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে কাটা হয়েছে। এ ধরনের জখম সাধারণত কোনো পেশাদার অপরাধী বা ঠাণ্ডা মাথার পরিকল্পনাকারীর কাজ বলে প্রতীয়মান হয়, যা ঘটনাটিকে একটি ‘সুপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে সন্দেহের অবকাশ তৈরি করেছে।

​পিতার রহস্যজনক মৃত্যু : সাকিবের মরদেহ উদ্ধারের পর পার্শ্ববর্তী রেললাইন থেকে পিতা সোহেল রানার মরদেহ উদ্ধার করা হয়। এটি অনুশোচনা থেকে আত্মহত্যা, নাকি হত্যার পর রেললাইনে ফেলে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে, তা নিয়ে পুলিশী তদন্ত চলছে।

তদন্তের মূল ফোকাস ও সন্দেহের ক্ষেত্রসমূহ

বড় ভাই সাইফুর রহমানের ভূমিকা : একই ঘরে অবস্থান করা সত্ত্বেও সাইফুর রহমানের অক্ষত থাকা এবং তার দেওয়া বক্তব্যে অসংগতি থাকায় তার ভূমিকা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।

তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা : মাদকাসক্ত পিতাকে ব্যবহার করে অন্য কেউ বা সাইফুর নিজে এই নৃশংসতায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মহিউদ্দিন আহমেদ বলেন, পিতা-পুত্র খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অপর পুত্র সাইফুর রহমানকে আটক করে জিজ্ঞাস্যবাদ করা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন আহত

Next Post

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

Related Posts

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট
আইন ও অপরাধ

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

Next Post
রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 April 2026

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার