Sunday, April 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

April 26, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
যাতায়াত ব্যবস্থায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই–বাইক’।

এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের আধুনিক মডেলের ‘পোল্যাক্স’ ই–বাইক সিরিজ নিয়ে এসেছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড।
বিশ্বে ই–বাইক প্রযুক্তিতে শীর্ষস্থানীয় চীনের উন্নত প্রযুক্তি ও টেকসই কাঠামোর সমন্বয়ে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন মডেলের বাইক বাজারে এনেছে।

যা ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও পরিবেশ–সচেতনতার প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিশেষ করে ঢাকায় এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট আমদানিকারকদের তথ্যমতে, গত কয়েক বছরে ই–বাইকের আমদানি কয়েক গুণ বেড়েছে, যা বাজারে এর চাহিদা বৃদ্ধিরই প্রতিফলন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিটি মডেলই বাংলাদেশের সড়কব্যবস্থা ও গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ডিজাইন করা হয়েছে, যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সক্ষম।

পোল্যাক্স ‘ডাবল স্টার’ :
দীর্ঘ পথ পাড়ি দিতে আগ্রহী ও ব্যাকআপ সুবিধা নিয়ে চিন্তিত ব্যবহারকারীদের জন্য বাজারে এসেছে পোল্যাক্স ‘ডাবল স্টার’ মোটরবাইক। ডুয়াল পাওয়ার ইঞ্জিন (ইলেকট্রিক ও জেনারেটর) সমৃদ্ধ এই বাইকটি একবার চার্জে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ১০০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এতে রয়েছে তিনটি মোডের পাওয়ার সিস্টেম, এলসিডি ডিসপ্লে, অ্যান্টি-থিফ অ্যালার্ম এবং ইউএসবি মোবাইল চার্জার সুবিধা। নির্মাতাদের দাবি, কম জ্বালানি খরচ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ভ্রমণে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে এই মডেল।

পোল্যাক্স ‘লোন স্টার’ :
শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করতে বাজারে এসেছে পোল্যাক্স ‘লোন স্টার’ মোটরবাইক। আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি সহজেই ব্যবহারকারীদের দৃষ্টি কাড়ে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। পার্কিং সহজ করতে এতে সংযোজন করা হয়েছে রিভার্স গিয়ার সুবিধা। পাশাপাশি ওয়াটারপ্রুফ ব্যাটারি থাকায় বৃষ্টিতেও নিরাপদে চলাচল করা সম্ভব। এছাড়া বিল্ট-ইন ও পোর্টেবল চার্জিং মোড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করে।

পোল্যাক্স ‘স্টার ১২৫’ :
গতানুগতিক স্কুটার ডিজাইনের বাইরে স্পোর্টি লুকপ্রেমীদের জন্য বাজারে এনেছে পোল্যাক্স ‘স্টার ১২৫’ মোটরবাইক। সংশ্লিষ্টরা একে ‘চয়েস অব জেন–জি’ হিসেবে আখ্যায়িত করেছেন। হাইপারফরম্যান্স সিজি ১২৫ ইঞ্জিনসমৃদ্ধ এই বাইকটির সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতির এই মডেলে থাকছে ১২ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক, ৫ স্পিড গিয়ার সিস্টেম এবং ডিজিটাল এলসিডি ডিসপ্লে। নির্মাতাদের মতে, গতি ও স্টাইলের সমন্বয় খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্যই তৈরি করা হয়েছে এই বাইকটি।

পোল্যাক্স ‘ট্রাই স্টার’ :
যাতায়াতে সর্বোচ্চ ভারসাম্য ও আরাম নিশ্চিত করতে বাজারে এসেছে তিন চাকার ই-বাইক পোল্যাক্স ‘ট্রাই স্টার’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বয়স্ক ব্যক্তি কিংবা পণ্য ডেলিভারির কাজে এটি কার্যকর সমাধান হতে পারে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার এই বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত 60V 28AH লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। বাইকটিতে রয়েছে রিভার্স গিয়ার, ‘থ্রি স্টেপ’ মোড সিস্টেম, ফুল বডিগার্ড ও বড় ফুটরেস্ট, যা চালকের নিরাপত্তা বাড়ায়। এছাড়া রিমোট অন-অফ সুবিধা ও অ্যান্টি-থিফ অ্যালার্ম সংযোজন করা হয়েছে। ওয়াটারপ্রুফ ব্যাটারির কারণে বৃষ্টিতেও নির্বিঘ্নে চালানো সম্ভব বলে জানিয়েছে নির্মাতারা।

কেন ম্যাস গ্লোবাল সলিউশনসের ই–বাইক হতে পারে সেরা সমাধান :
ই–বাইক খাতে নির্ভরযোগ্যতা, মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবার নিশ্চয়তা দিতে কাজ করছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি বাইকের ক্ষেত্রে শতভাগ স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে, যা ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি ভরসা জোগাবে। সংশ্লিষ্টরা জানান, কোম্পানির বাইকগুলো আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত কারখানায় উৎপাদিত, ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। সাশ্রয়ী খরচে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।
এ বিষয়ে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান বলেন, ‘আমরা আমাদের বাইকের স্পেসিফিকেশন ও সুবিধাগুলো স্বচ্ছভাবে তুলে ধরেছি। এগুলো পর্যালোচনা করলে গ্রাহকেরা সহজেই পোল্যাক্স সিরিজের প্রতি আগ্রহী হবেন। সার্ভিসিং ও পার্টস সরবরাহের ক্ষেত্রে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।’ তিনি আরও বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে পোল্যাক্স ই–বাইকগুলো থেকে কোনো ধরনের কার্বন নির্গমন হয় না, যা পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।
চেয়ারম্যান মাসুদ রেজওয়ান জানান, লিথিয়াম ব্যাটারিচালিত এই ই–বাইকগুলো একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এবং এতে বিদ্যুৎ খরচ পড়ে প্রায় ১০ টাকা, যা অত্যন্ত সাশ্রয়ী। পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহারের কারণে দেশের গ্রাহকদের মধ্যে এসব ই–বাইকের চাহিদা বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ :
যোগাযোগের জন্য ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের প্রধান কার্যালয় রয়েছে রাজধানীর মহাখালী এলাকায় এস কে এস টাওয়ারের লেভেল-৪, স্পেস–৬, ৭ ভিআইপি সড়কে। আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৭১৪-৪৬৫২৩৯ ও ০১৭১২–৪৭২৫৬৩ নম্বরে। এছাড়া প্রতিষ্ঠানটির শোরুম অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্টের বাগানবাড়ি এলাকায় ১৬০/২৭ নম্বরে, সুমাত্রা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে, যেখানে গিয়ে গ্রাহকেরা সরাসরি ই–বাইকগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।

Previous Post

এশিয়ান বিচ কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

Next Post

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

Related Posts

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
বিজ্ঞান ও প্রযুক্তি

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

এক চার্জে তিন থেকে চার দিন চলবে ভিভোর যে ফোন
বিজ্ঞান ও প্রযুক্তি

এক চার্জে তিন থেকে চার দিন চলবে ভিভোর যে ফোন

জ্বালানি সংকটে মোবাইল সেবা ঝুঁকিতে, সতর্কবার্তা
বিজ্ঞান ও প্রযুক্তি

জ্বালানি সংকটে মোবাইল সেবা ঝুঁকিতে, সতর্কবার্তা

Next Post
এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গণভোটের প্রচারণার জন্য কত কোটি পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

গণভোটের প্রচারণার জন্য কত কোটি পেয়েছিলেন, জানালেন রিফাত রশিদ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার

বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বজ্রপাতে ১২ জনের মৃত্যু

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

এশিয়ান গেমসে খেলার যোগ‍্যতা অর্জন করলো নারী হকি দল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার