Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

April 30, 2026
in লাইফস্টাইল
মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম এই আলুভাজা সবারই প্রিয়। কিন্তু ঘরে বানাতে গিয়ে অনেক সময় দেখা যায়, ফ্রাই মুচমুচে না হয়ে নরম, তেলতেলে বা কড়াইয়ে লেগে যায়। আসলে সমস্যা খাবারে নয় বরং রান্নার কিছু ছোট ভুলে। সঠিক পদ্ধতি জানলে ঘরেই রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই বানানো সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক সঠিক নিয়মে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন-

আলু ধোয়ার পর শুকানো খুব জরুরি
আলু কেটে ধোয়ার পর অনেকেই সরাসরি কড়াইয়ে দিয়ে দেন, যা একটি বড় ভুল। আলুর গায়ে থাকা পানি গরম তেলে গিয়ে তাপমাত্রা কমিয়ে দেয়। এতে আলু কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে এবং ভাজাও ভালো হয় না। ধোয়ার পর আলু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সম্ভব হলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে অতিরিক্ত আর্দ্রতা থাকবে না এবং ফ্রাই মুচমুচে হবে।

কড়াই ঠিকমতো গরম করা
ফ্রেঞ্চ ফ্রাই বানানোর সময় অনেকেই প্রথমেই তেল দিয়ে আলু দিয়ে দেন। কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হয় কড়াই পর্যাপ্ত গরম না থাকা। তেল যদি ঠিকমতো গরম না হয়, তাহলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই তা কড়াইয়ের তলায় লেগে যায়।

তেল দেওয়ার আগে কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর তেল গরম হলে তাতে আলু দিলে বাইরের অংশে দ্রুত তাপ লাগে এবং আলু সুন্দরভাবে ভাজা শুরু হয়।

তেল সঠিকভাবে গরম করা দরকার
তেল কম গরম হলে আলু তেল শুষে নেয়, ফলে ভাজা নরম ও তেলতেলে হয়ে যায়। অন্যদিকে, ঠিকমতো গরম হলে আলুর বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায় এবং ভেতরে নরম থাকে। তেল থেকে হালকা ধোঁয়া উঠলে বুঝতে হবে এটি সঠিক তাপমাত্রায় পৌঁছেছে। তখনই আলু দেওয়া উচিত।

কড়াইয়ের মানও গুরুত্বপূর্ণ
সব কড়াই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য উপযুক্ত নয়। পাতলা কড়াই হলে তাপ সমানভাবে ছড়ায় না। ফলে কিছু অংশ পুড়ে যায় আর কিছু অংশ কাঁচা থেকে যায়।ভারী তলার কড়াই ব্যবহার করলে তাপ সমানভাবে ছড়ায় এবং আলু সুন্দরভাবে ভাজা হয়। এটি মুচমুচে ফ্রাই পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভাজার সময় তাড়াহুড়া না করা
আলু কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বারবার নাড়ানো ঠিক নয়। এতে আলুর টুকরো ভেঙে যেতে পারে এবং কড়াইয়ের তলায় লেগে যেতে পারে।প্রথমে কিছুক্ষণ আলু স্থিরভাবে ভাজতে দিন। বাইরের অংশ হালকা শক্ত হলে তারপর আস্তে আস্তে নেড়ে দিন। এতে ফ্রাই সুন্দর সোনালি রঙের হবে।

ঢেকে ভাজা যাবে না
অনেকেই দ্রুত রান্নার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ঢেকে রাখেন। কিন্তু এতে ভেতরে বাষ্প জমে যায়, যা আলুকে নরম করে ফেলে। মুচমুচে ফ্রাই পেতে চাইলে ঢাকনা ব্যবহার না করাই ভালো। খোলা অবস্থায় ভাজলে আর্দ্রতা বের হয়ে যায় এবং ফ্রাই ক্রিস্পি থাকে।

লবণ দেওয়ার সঠিক সময়
আরেকটি সাধারণ ভুল হলো শুরুতেই লবণ দেওয়া। এতে আলু থেকে পানি বের হয়ে যায় এবং ফ্রাই নরম হয়ে পড়ে।আলু প্রায় ভাজা হয়ে লালচে রং ধরলে তখন লবণ দিতে হবে। এতে স্বাদও ঠিক থাকে এবং মুচমুচে ভাবও নষ্ট হয় না।

ফ্রেঞ্চ ফ্রাই বানানো কঠিন নয়, কিন্তু কিছু ছোট ভুল পুরো স্বাদ নষ্ট করে দিতে পারে। তবে কয়েকটি নিয়ম মানলেই ঘরেই পারফেক্ট মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানানো সম্ভব।

সূত্র: টেষ্ট অব হোম, দ্য কিচেন

Previous Post

হরমুজ প্রণালিতে আটকে আছেন ২ হাজার ৪০০ নাবিক

Next Post

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

Related Posts

পাতাযুক্ত শাকসবজিই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি
লাইফস্টাইল

পাতাযুক্ত শাকসবজিই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি

প্রেশার বাড়ছে? খাবারে লবণ খাওয়া কমান
লাইফস্টাইল

প্রেশার বাড়ছে? খাবারে লবণ খাওয়া কমান

বজ্রপাতের সময় করণীয় জানুন
লাইফস্টাইল

বজ্রপাতের সময় করণীয় জানুন

Next Post
দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার টিপস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার