Sunday, May 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

মানতে হবে যেসব নির্দেশনা

May 3, 2026
in শিক্ষা
আলিম পরীক্ষার রুটিন প্রকাশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

শনিবার (২ মে) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পরীক্ষার্থীরা ‘কুরআন মাজিদ’ বিষয়ে অংশগ্রহণ করবেন।

তত্ত্বীয় পর্যায়ের সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষাগুলো চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। এরপর ৯ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে সকল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ১৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য বোর্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীকে নিজ আসনে উপস্থিত হতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তীতে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই অংশের পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না। প্রতিটি অংশে পরীক্ষার্থীকে আলাদাভাবে পাস করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরণের প্রোগ্রামিং ক্যালকুলেটর সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল জরুরি প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড বা বাটন মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি পাবেন।

পরীক্ষার্থীদের নিজ নিজ মাদ্রাসা থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচিতে যেকোনো পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে। সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বোর্ড কর্তৃপক্ষ।

মাদরাসা বোর্ডের দেওয়া নির্দেশনাগুলি হলো—

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে; প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে; ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট; পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। বহুনির্বাচনি এবং সৃজনশীল  উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণ: সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে— সকাল ৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআরা শিট বিতরণ; সকাল ১০.০০টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ; সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট)।

পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ মাদরাসা প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবেন; প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং MCQ-OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না; ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদরাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদরাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে: পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন; তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে; মুজাব্বিদ মাহির বিভাগের কিরআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরআতে হাদর (বিষয় কোড-২৩৫) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে; পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনরায় নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Previous Post

প্রোটিনযুক্ত সকালের নাস্তার ঝটপট রেসিপি 

Next Post

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

Related Posts

টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
শিক্ষা

টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…

জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে পোস্ট দিয়েও হুমকি
শিক্ষা

জকসুর ক্রীড়া সম্পাদককে চড়, ফেসবুকে পোস্ট দিয়েও হুমকি

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
শিক্ষা

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

Next Post
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

বিএনপি আর সংস্কার চায় না, ক্ষমতা উপভোগ করতে চায়: আখতার হোসেন

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো আরও ৫৩ হাজার টন ডিজেল

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

দোয়া চাইলেন অসুস্থ তানিয়া বৃষ্টি

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার