Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মিডিয়া কাপে জয় পেয়েছে যুগান্তর-ডেইলি স্টার

May 3, 2026
in খেলা
মিডিয়া কাপে জয় পেয়েছে যুগান্তর-ডেইলি স্টার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে কুল- বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন হয়েছে রোববার।
প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি,  বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি ও এনটিভি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক মাঠে উপস্থিত থেকে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছিলেন হেড অব মিডিয়া এন্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিনুল হক বলেছেন, “আমি আপনাদেরই একজন। আপনারা হয়তোবা মাঠে বসে লেখার মাধ্যমে আপনাদের কাজ করছেন, আর আমরা এই মাঠে খেলে আপনাদেরকে লেখার সেই সুযোগটি তৈরি করে দিয়েছি। আমাদের বর্তমান সরকারের যে ক্রীড়াঙ্গন নিয়ে যে কর্মপরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার আমি মনে করি আপনারাও আমার সাথে সহযোদ্ধা। আপনারাও আমার সাথে একসাথে কাজ করবেন, আমিও আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমি এই কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।
দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজকে ৫-০ গোলে হারিয়েছে এখন টিভি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন রাকিব আহমেদ। এছাড়া ১টি করে গোল পেয়েছেন আবুল কালাম, আব্দুল কাদের লিওন ও রেজাউল করিম। একই সময়ে হওয়া অন্য ম্যাচে দৈনিক সমকালকে ১-০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি। জয়সূচক গোল করে ম্যাচ সেরা হন ইমাম হোসেন রাহাত।
ডেইলি অবজারভারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাভিশন। ইনামুল হাবিব রুবেল জোড়া গোল করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। হাড্ডাহাডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র থাকে দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ম্যাচ। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পায় কালের কণ্ঠ। ম্যাচ সেরা হন তৌকির।
প্রাণপণ চেষ্টার পরও গোলের ডেডলক ভাঙতে পারেনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশন। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট পায় দৈনিক যুগান্তর। ম্যাচ সেরার পুরস্কার জেতেন গোলরক্ষক রিফাত। গোলের দেখা মেলেনি দ্য ডেইলি স্টার ও নিউজ ২৪ ম্যাচেও। টাইব্রেকার ৪-২ ব্যবধানে জয় পায় দ্য ডেইলি স্টার। ম্যাচ সেরা নির্বাচিত হন অর্কিড চাকমা।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে ক্রিকফ্রেঞ্জি ও নয়া দিগন্তের ম্যাচ। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরা হন লিখন সরকার। দিনের শেষ ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে মাছরাঙা টেলিভিশনকে ১-০ গোলে হারায় এনটিভি। জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা নির্বাচিত হন ফাহাদ মোহাম্মদ।

প্রথম দিনের বিজয়ী ৮ দল পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। মতিঝিলস্থ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে সোমবার হবে প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

Next Post

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি

Related Posts

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা
খেলা

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়
খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায়

দেম্বেলের নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
খেলা

দেম্বেলের নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

Next Post
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দাবি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

বেশি দুধ খেলেই কি হাড় থাকবে মজবুত?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

সাংবাদিক নিয়োগ দেবে সময়ের আলো

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 May 2026

মিডিয়া কাপে জয় পেয়েছে যুগান্তর-ডেইলি স্টার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার