Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাড়ছে ডিম-সবজি-মাছের মূল্য

May 10, 2026
in অর্থ-বাণিজ্য
বাড়ছে ডিম-সবজি-মাছের মূল্য
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাজারে ফার্মের মুরগির ডিমের দাম আরও বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা। আর এক মাসের কম সময়ের মধ্যে ডজনে দাম বেড়েছে ৩০–৪০ টাকা। ডিম ছাড়াও বাজারে বাড়তি রয়েছে সবজি, বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও মাংসের দাম।

বিক্রেতারা জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। এ সময়ে বেড়েছে ডিমের চাহিদা। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরও প্রভাব পড়েছে এসব পণ্যের দামে।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর তিনটি বাজারে ফার্মের মুরগির বাদামি রঙের প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হয়েছে। পাড়া–মহল্লার দোকানে এই ডিম বিক্রি হয়েছে ১৪৫ টাকা দরে। আর ফার্মের মুরগির সাদা রঙের ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগে ডিমের দাম ডজনে ১০ টাকা করে কম ছিল। আর সপ্তাহ তিনেক আগে ডিমের ডজন ছিল ১০০-১১০ টাকা। অর্থাৎ এক মাসের কম সময়ের মধ্যে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ডিম বিক্রেতা মইন আলী বলেন, ‘বৃষ্টির কারণে গত দুই সপ্তাহে বাজারে ডিমের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ায় তেজগাঁও এবং কাপ্তান বাজারে পাইকারি বিক্রেতারা ডিমের দাম বাড়িয়েছেন। এ কারণে আমরা খুচরা দোকানেও বাড়তি দামেই ডিম বিক্রি করছি।’

বাজারে সবজির দামও চড়া। ৬০ টাকার নিচে কোনো সবজি কেনা যায় না বললেই চলে। টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল–নাহিয়ান বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি কিছুটা কম আসছে। আবার তেলের দাম বাড়ায় সবজির ট্রাকের ভাড়াও বেড়েছে। এই দুই কারণে সবজির দাম বাড়তি।

এক মাসের বেশি সময় ধরে বাজারে চড়া দামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। অন্যদিকে গতকাল প্রতি কেজি সোনালি মুরগি ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হয়েছে। আর কালারবার্ড বা হাইব্রিড সোনালি বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায়। বাজারে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০–৮৫০ টাকা হয়েছে।

এক মাসের কম সময়ের মধ্যে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা। বাজারে সবজির দামও চড়া। ৬০ টাকার নিচে কোনো সবজি কেনা যায় না বললেই চলে।

বাজারে ৩৫০ টাকার নিচে এক কেজি আকারের রুই মাছ কেনা যায় না। আকারে বড় হলে দাম হয় ৪৫০–৫০০ টাকা। পাঙাশ, তেলাপিয়া, পাবদা মাছের দামও কেজিতে ৩০–৫০ টাকা বাড়তি রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

Next Post

পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

Related Posts

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
অর্থ-বাণিজ্য

কমলো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
অর্থ-বাণিজ্য

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

Next Post
পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 May 2026

বাড়ছে ডিম-সবজি-মাছের মূল্য

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার