Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

May 10, 2026
in জাতীয়
পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পুলিশ বাহিনীকে আরও মানবিক, জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে রাষ্ট্রপ্রধান বলেন, দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের জানমালের সুরক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর নির্ভরশীল।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে অপরাধের ধরন ক্রমেই জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে।

সাইবার স্পেস, এআই ও ‘ডিপফেক প্রযুক্তি’ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং জোরদার, মানবাধিকার সমুন্নত রাখা এবং সেবামুখী মনোভাব গড়ে তোলার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীর যথাযথ মানোন্নয়ন ও সংস্কারের মাধ্যমে একে আরও সেবামূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ মানবিক, ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত হবে এবং আইনের শাসন সুসংহত করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাড়ছে ডিম-সবজি-মাছের মূল্য

Next Post

মেসির রেকর্ড গড়া রাতে মায়ামির বড় জয়

Related Posts

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী
জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

‘মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ’
জাতীয়

‘মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ’

Next Post
মেসির রেকর্ড গড়া রাতে মায়ামির বড় জয়

মেসির রেকর্ড গড়া রাতে মায়ামির বড় জয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 May 2026

পুলিশকে মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার